অনলাইন গেমের ওপরে ২৮ শতাংশ কর ধার্য করল জিএসটি কাউন্সিল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অনলাইন গেম, ঘোড়দৌড় এবং ক্যাসিনো সংস্থাগুলির ব্যবসার ওপরে ২৮ শতাংশ কর বসানোর সিদ্ধান্ত নিল পণ্য পরিষেবা কর পরিষদ (জিএসটি কাউন্সিল)। মঙ্গলবার কাউন্সিলের ৫০তম বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে আমজনতাকে কিছুটা স্বস্তি দিয়ে ক্যান্সার-সহ দুরারোগ্য ব্যাধির আমদানিকৃত ওষুধের ওপরে থাকা কর প্রত্যাহার করা হয়েছে।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নেতৃত্বাধীন মন্ত্রীগোষ্ঠী দেশে জুয়া খেলার ওপরে রাশ টানার জন্য অনলাইন গেম, হর্স রেসিং এবং ক্যাসিনোর ওপরে ২৮ শতাংশ কর বসানোর প্রস্তাব দিয়েছিল। তবে কিসের ভিত্তিতে ওই কর ধার্য করা হবে তা নিয়ে কিছুটা মতভেদ তৈরি হয়েছিল। এদিন জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অনলাইন গেম, হর্স রেসিং এবং ক্যাসিনো সংস্থাগুলি যে ব্যবসা করবে তার ওপরে ২৮ শতাংশ কর ধার্য হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায়, ‘সব রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও ক্ষেত্রকে বন্ধ করে দেওয়া আমাদের উদ্দেশ্য নয়।’

এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্যান্সার-সহ অন্যান্য দুরারোগ্য ব্যাধির চিকি‍ৎসার জন্য বিদেশ থেকে আনা ওষুধের ওপরে যে আমদানিকৃত পণ্য পরিষেবা কর (আইজিএসটি) চালু ছিল, তা প্রত্যাহার করা হবে। এতদিন ক্যান্সার চিকি‍ৎসার জন্য বিদেশ থেকে আনা ওষুধের ওপরে ১২ শতাংস আইজিএসটি চালু ছিল। পাশাপাশি রান্না করা নয় এমন জিনিসের ওপরে জিএসটি ১৮ শতাংশ কমিয়ে ৫ শতাংশ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইমিটেশন ও জরি-সহ অন্যান্য গহনার ওপরে ১২ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ জিএসটি নেওয়া হবে।

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা শুনলে চোখ কপালে উঠবে

সদ্যোজাত কন্যাসন্তানকে জলের ড্রামে ডুবিয়ে খুন করলেন মা, মধ্যপ্রদেশে মর্মান্তিক কাণ্ড

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বাঁচার অদম্য ইচ্ছা, উত্তাল নদীর মাঝে গাছের ডাল আঁকড়ে রুদ্ধশ্বাস লড়াই যুবকের

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

যাত্রীদের জন্য সুখবর! মধ্যরাত পর্যন্ত বাস, জানুন কোন কোন রুটে মিলবে পরিষেবা

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা

কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২