‘‌একমাত্র সুপ্রিম কোর্টই ইডির উপর লাগাম টানতে পারে’‌, আইপ্যাকে হানা নিয়ে মুখ খুললেন সিবাল

Share:

নিজস্ব প্রতিনিধি: জোড়াফুল শিবিরের নির্বাচনী রণকৌশল নির্ধারণকারী সংস্থা ‘ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি’ (আইপ্যাক)। শুধু নির্বাচন স্ট্র্যাটেজিই নয়, প্রার্থী বাছাই এমনকী এসআইআর পর্বে দলের ভূমিকা ও অবস্থান নির্ধারণের পাশাপাশি বছরভর তৃণমূলের হয়ে কাজ করে এই পরামর্শদাতা সংস্থা। আর সেই দফতরেই হানা দেয় ইডি। যা নিয়ে রণংদেহী মেজাজে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের আইটি সেল চালায় আইপ্যাক। তাই বৃহস্পতিবার এই সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দফতরে যখন ইডি হানা দেয় তখন সরাসরি দলের ‘স্ট্র্যাটেজি’ লুটের চেষ্টা হয়েছে বলেই তোপ দাগল তৃণমূল। ইডি’র হানার মাঝেই দলের রণকৌশল সংক্রান্ত নথি বাঁচাতে আসরে নেমে পড়েন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গোটা ঘটনা নিয়ে মুখ খুললেন সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল।

এদিকে এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। পাল্টা প্রতীক জৈনের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। কলকাতা পুলিশ এফআইআর করেছে ইডির বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। পরিস্থিতি বেগতিক দেখে আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইডির কাছে রিপোর্ট তলব করেছে। এই পরিস্থিতিতে কলকাতায় রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস এবং কর্ণধার প্রতীক জৈনের বাসভবনে ইডি তল্লাশি চালানোর একদিন পর, রাজ্যসভার সাংসদ কপিল সিবাল শুক্রবার বলেছেন যে, ‘‌ফেডারেলিজম ইডির করুণার উপর নির্ভরশীল এবং একমাত্র সুপ্রিম কোর্টই তদন্ত সংস্থার উপর লাগাম টানতে পারে।’‌

অন্যদিকে পশ্চিমবঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযানের পর তীব্র নাটকীয়তা তৈরি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রত্যাশিতভাবে অভিযানের সময় নানা স্থানে প্রবেশ করেন এবং অভিযোগ করেন যে কেন্দ্রীয় সংস্থাটি বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সংবেদনশীল তথ্য বাজেয়াপ্ত করার চেষ্টা করছে। এই ঘটনার পরই বিশিষ্ট আইনজীবী কপিল সিবালের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ তাঁর মতে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এখন দেশে ইডির করুণার উপর নির্ভরশীল। সুতরাং দেশের সর্বোচ্চ আদালতই বিষয়টির উপর লাগাম টানতে পারে। ফলে আগামী দিনে এই মামলা পৌঁছে যেতে পারে সুপ্রিম কোর্টে।

এছাড়া ইডি বলেছিল যে তল্লাশি করা হয়েছে, বহু কোটি টাকার কয়লা চুরি কেলেঙ্কারির অর্থ পাচারের তদন্তের স্বার্থে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি আইনি তদন্তে বাধা দেওয়ার অভিযোগ এনেছে ইডি। একইসঙ্গে তদন্ত সংস্থার দাবি, মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশ অভিযানের সময় জোর করে মূল প্রমাণ মুছে ফেলেছে। যদিও এসবের প্রমাণ দিতে হবে আদালতে। এই আবহে আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বাইরে প্রতিবাদ ধর্না দেয় তৃণমূল কংগ্রেসের আটজন সাংসদ। তখন দিল্লি পুলিশ সেখানে এসে টেনে হিঁচড়ে তৃণমূল সাংসদদের প্রিজন ভ্যানে তোলে।

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ে খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

রামনবমীতে অশান্তি মামলায় জামিন পেল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির

পাঁচতারা হোটেলে যৌনচক্রের হদিশ, উদ্ধার দুই অভিনেত্রী, গ্রেফতার মেকআপ আর্টিস্ট

ছেলে ও বউমার অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধা, পুলিশে অভিযোগ করেও মিলল না সুরাহা

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!

নবদ্বীপ পুরসভায় কাউন্সিলরদের গণইস্তফার জেরে ভেঙে গেল বোর্ড