ট্রাম্পের সঙ্গে কথা, ভারতে ১০ শতাংশ কর্মীকে কাজ থেকে তাড়াচ্ছে Oracle

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন উ‍ৎসবের মরশুমেই দুঃসংবাদ বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা ওরাক্যালের ভারতীয় কর্মীদের জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরেই ভারতে কর্মরত কর্মীদের ১০ শতাংশকে ছাঁটাইয়ের নোটিশ ধরানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এর ফলে প্রায় ২,৯০০ কর্মী চাকরি হারিয়ে বেকার হয়ে পড়বেন। যদিও সংস্থার এক আধিকারিক জানিয়েছেন ‘শুধু ভারতেই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা-সহ বিশ্বের কয়েকটি দেশে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সিয়াটেলের কার্যালয়ে কর্মরত ১৫০ কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ পাঠিয়ে বলা হয়েছে ‘আপনাদের আর দরকার নেই।’

শুল্ক নিয়ে গত কয়েকমাস ধরেই নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের ঠান্ডা লড়াই চলছে। প্রথমে ভারতীয় পণ্যের উপরে ২৫ শতাংশ কর চাপানোর কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসাবে আরও ২৫ শতাংশ কর চাপান। অর্থা‍ৎ ৫০ শতাংশ কর চাপানো হয়েছে। শুধু তাই নয় আইফোন নির্মাতা অ্যাপল-সহ মার্কিন বহুজাতিক সংস্থাগুলির শীর্ষ কর্তাদের ডেকে ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস করার নির্দেশ দিয়েছেন। ভারতে পণ্য উ‍ৎপাদন বন্ধ করে আমেরিকায় উ‍ৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন। খ্যাপাটে মার্কিন প্রেসিডেন্টের ওই ফরমানে খানিকটা হলেও চাপে রয়েছেন বহুজাতিক সংস্থার শীর্ষ কর্তারা।

সূত্রের খবর, সম্প্রতি বহুজাতিক প্রযুক্তি সংস্থা ওরাক্যালের প্রধান নির্বাহী আধিকারিক ল্যারি উইলসন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন। পাশাপাশি ওপেনএআইয়ের সঙ্গে এক চুক্তিও করেছেন। আর ওই দুই ঘটনার পরেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের বেঙ্গালুরু, কলকাতা, মুম্বই সহ বিভিন্ন শহরে থাকা সংস্থার কার্যালয়ে কর্মরত ১০ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থা সূত্রে খবর, বর্তমানে ভারতে ২৮ হাজার ৮২৪ জন কর্মরত রয়েছেন। তার মধ্যে ২৯০০ জনকে ছাঁটাইয়ের নোটিশ পাঠানো শুরু হয়েছে। মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্লাউড সার্ভিস ও কাস্টমার কেয়ারে কর্মরতদের ঘাড়েই ছাঁটাইয়ের খাড়া নামছে।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন