অনলাইন প্রতারণায় ২০১ কোটি টাকা খুঁইয়েছেন কেরলের ২০ হাজার বাসিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে অনলাইনে বাড়ছে প্রতারণা। আর তারফলে হাজার হাজার টাকা  খুঁইয়েছেন বহু মানুষ। সম্প্রতি প্রকাশিত হওয়া এক তথ্য অনুসারে, অনলাইনের প্রতারণায় ২০১ কোটি টাকা খুঁইয়েছেন কেরলের ২৩,৭৫৩ জন বাসিন্দা। কেরলের পুলিশ জানিয়েছে, সাইবার জালিয়াতির ২০ শতাংশ অর্থ তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

জালিয়াতি রুখতে  ব্যবহৃত ৫,১০৭ টি ব্যাংক অ্যাকাউন্ট, ৩,২৮৯ টি মোবাইল নম্বর, ২৩৯ টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ৯৪৫ টি ওয়েবসাইটকে বন্ধ করা হয়েছে বলে জানায় কেরালার পুলিশ। এই জালিয়াতি নিয়ে কেরালার পুলিশ একটি বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে, টাকা হারানোর দু’ঘণ্টার মধ্যে অনলাইন আর্থিক জালিয়াতির খবর ১৯৩০ নম্বরে জানাতে হবে। এতে জালিয়াতির শিকার ব্যক্তির হারানো অর্থ পুনরুদ্ধারের সম্ভাবনা বাড়বে। কিন্তু প্রায়শই টাকা জমা দেওয়ার ১০ দিন পরে পুলিশ অভিযোগ পায়। এতে প্রতারণার অর্থ উদ্ধার করতে বেশ অসুবিধার সম্মুখিন হতে  হয় ।

প্রতারকদের কার্যপ্রণালী সম্পর্কে বিশদ বিবরণ দিয়ে পুলিশ জানিয়েছে, বিপুল মুনাফার প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগের আমন্ত্রণ জানানোর মত কেলেঙ্কারি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে শুরু হয়। স্ক্যামাররা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা তাদের সাথে যোগাযোগ করে তাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দেয়। এরপর তারা একটি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে অর্থ দাবি করে।

প্রাথমিকভাবে, যারা অল্প পরিমাণ অর্থ জমা দেয় তাদের অতিরিক্ত মুনাফা দেওয়া হয় যাতে তারা প্রতারকদের উপর আরও বিশ্বাস রাখে। শুধু তাই নয় বৃহত্তর মুনাফা বিনিয়োগ করতে ইচ্ছুক হয়। এরফলে রাজ্যে প্রতিদিন কোটি কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি ঘটছে।উল্লেখ্য,  সাইবার কেলেঙ্কারির বিরুদ্ধে জনসাধারণকে সতর্ক থাকতে এবং অনলাইন জালিয়াতির ঘটনা ঘটলে দু’ঘণ্টার মধ্যে ১৯৩০ নম্বরে  রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছে কেরালার পুলিশ।

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার