রেল-সহ কেন্দ্র সরকারের বিভিন্ন দফতরে ৯.৭৯ লাখের বেশি পদ ফাঁকা

ভারতীয় রেলে শুধুমাত্র ২.৯৩ লাখ শূন্যপদ রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্র সরকারের বিভিন্ন দফতর মিলিয়ে ৯.৭৯ লাখের বেশি পদ ফাঁকা পড়ে রয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে রেলে। ভারতীয় রেলে শুধুমাত্র ২.৯৩ লাখ শূন্যপদ রয়েছে। ২০২১ সালের ১ মার্চের হিসাব অনুযায়ী এই বিপুল শূন্যপদ রয়েছে বলে বুধবার জানিয়েছেন কর্মী বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh)।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রক, দফতর এবং সংস্থাগুলিতে প্রয়োজন অনুসারে শূন্যপদ পূরণ করা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এক প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, ‘সরকার ইতিমধ্যেই সব মন্ত্রক ও দফতরকে নির্দেশ দিয়েছে সময়মতো শূন্যপদ পূরণের জন্য। আশা করা হচ্ছে ভারত সরকার কর্তৃক আয়োজিত রোজগার মেলা আরও কর্মসংস্থান সৃষ্টিতে অনুঘটক হিসাবে কাজ করবে।’

কর্মী বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh) আরও জানান, রেলওয়ের পাশাপাশি প্রতিরক্ষা (বেসামরিক) বিভাগে ২.৬৪ লাখ পদ ফাঁকা। স্বরাষ্ট্রমন্ত্রকে শূন্যপদ ১.৪৩ লাখ। ডাক বিভাগে ৯০ হাজার ৫০, রাজস্ব বিভাগে ৮০ হাজার ২৪৩, অডিট এবং অ্যাকাউন্টস বিভাগে ২৬ হাজার ৯৩৪, পারমাণবিক শক্তি বিভাগে ৯ হাজার ৪৬০ পদ শূন্য বলে জানান তিনি।

ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই, শিহরে ওঠা দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

কী কাণ্ড! সবজি কেনার ফাঁকে মহিলা বিক্রেতাকে চুমু, ঘটনায় শোরগোল চন্দ্রকোণায়

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট

জমি দুর্নীতি মামলায় আট দিনের পুলিশি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

বাইপাসের পর লেকটাউনের ‘সিমলা বিরিয়ানি’-তে হানা খাদ্য সুরক্ষা দফতরের, একাধিক অনিয়মের অভিযোগ

স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, চরম সিদ্ধান্ত নিল দশম শ্রেণির ছাত্রী

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের