পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্দেহের পরিণতি যে কতটা মারাত্মক হতে পারে সেই প্রমাণই  মিলল ফের একবার।   টাকা চুরি করেছে, সেই সন্দেহের জেরেই নিজের ১৫ বছরের ছেলেকে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনা সামনে আসার পরেই গোটা এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। একজন বাবা হয়ে কীভাবে সন্তানের সঙ্গে এই নৃশংস কাজ করলেন তা ভেবেই উঠতে পারছেন না প্রতিবেশীরা।   

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঔরাইয়া জেলার পুরবা সোমবংশী গ্রামে।  পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম রিশু ।  অভিযুক্ত বাবার নাম উম্মেদ সিং। গত ২১ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। ২৪ সেপ্টেম্বর পাষণ্ড বাবাকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন রিশুর দাদা নীরজ এবং দিদি গ্রামের একটি গণেশ পুজো ও কীর্তনের অনুষ্ঠানে গিয়েছিলেন। বাড়িতে  ছিল রিশু এবং তার বোন। সেই সময় বাড়িতে আসেন উম্মেদ সিং। ছেলের সঙ্গে আগে থেকেই টাকা চুরি নিয়ে তাঁর বিবাদ চলছিল বলে অভিযোগ। পুলিশের দাবি, রাগের বশে এবং মদ্যপ অবস্থায় উম্মেদ তাঁর ছেলেকে দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে ফেলেন। এরপর বাঁশের লাঠি দিয়ে তাঁকে মারধর করেন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয় । এরপর ছেলের দেহ খাটের উপর রেখে বাড়ি থেকে পালিয়ে যান অভিযুক্ত। 

আরও পড়ুন:  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

ঘটনার খবর পেয়ে পুলিশ বাড়িতে গিয়ে কিশোরের দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়। মৃতের দাদা নীরজের অভিযোগের ভিত্তিতে সাহার থানায় মামলা দায়ের করা হয়। অভিযুক্তকে ধরতে পুলিশের তিনটি দল গঠন করা হয়েছিল। তদন্তের পর ২৪ সেপ্টেম্বর উম্মেদ সিংকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে টাকা চুরি নিয়ে ছেলের সঙ্গে বিবাদের কথা উঠে আসে বলে পুলিশ জানিয়েছে। 

আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

টিকিট ফেলতে গিয়ে চক্ষু চড়কগাছ! বাক্সের ভিতর গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে ‘চারপেয়ে’, ভাইরাল ভিডিও

সকাল থেকে একটাও বিক্রি হয়নি, প্লিজ.., খুদে বিক্রেতার আর্তির ভিডিও ভাইরাল

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেসে হামলা দুষ্কৃতীদের, ভাঙল জানলার কাচ, জখম ৪

ঝাড়ফুঁকের নামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫৫ বছরের ‘ভণ্ড’ তান্ত্রিক

মধ্যমগ্রামে মহিলার থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা

নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ, আত্মহত্যা নাকি খুন?

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ