মরণোত্তর পদ্মভূষণ পঙ্কজ উদাসকে, পদ্মশ্রী পেলেন অরিজি‍ৎ সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লি: রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। আর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে শনিবার (২৫ জানুয়ারি) রাতে ঘোষণা করা হয়েছে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এ বছর মোট ১৩৯ জনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হচ্ছে। তার মধ্যে পদ্মবিভূষণ দেওয়া হচ্ছে সাত জনকে। ১৯ জনকে দেওয়া হচ্ছে পদ্মভূষণ এবং ১১৩ জনকে পদ্মশ্রী। মরণোত্তর পদ্মভূষণ পাচ্ছেন প্রয়াত গজল গায়ক পঙ্কজ উদাস। মরণোত্তর  পদ্মবিভূষণ পাচ্ছেন প্রয়াত গায়িকা শারদা সিনহা। এছাড়া বলিউড গায়ক অরিজি‍ৎ সিংহকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে।

চলতি বছর পদ্মবিভূষণে যে সাত জনকে পুরস্কৃত করা হচ্ছে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য প্রয়াত সঙ্গীতশিল্পী শারদা সিনহা, গাড়ি নির্মাণ সংস্থা সুজুকির প্রয়াত কর্ণধার ওসামু সুজুকি, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জেএস খেহর, কেরলের প্রয়াত শিক্ষাবিদ এমটি বাসুদেবন নায়ার। গত বছরই দেশ-বিদেশের অগণিত ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন গজল গায়ক পঙ্কজ উদাস। তাকে পদ্মভূষণে সম্মানিত করা হয়েছে।

চলতি বছর বিভিন্ন জগতের ১১৩ জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হচ্ছে। তার মধ্যে ৯ জন পশ্চিমবঙ্গের। তার মধ্যে উল্লেখযোগ্য গায়ক অরিজিৎ সিংহ, নৃত্যশিল্পী মমতা শঙ্কর ও বিতর্কিত সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ। এর মধ্যে অরিজি‍ৎ সিংহ ও মমতা শঙ্কর আরজি কর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় সুর চড়িয়েছিলেন। আর তেজেন্দ্র নারায়ণ মজুমদার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। সেই কারণেই তাদের পদ্ম পুরস্কার দেওয়া হল কিনা, সেই প্রশ্নও উঠেছে। এক নজরে দেখে নেওয়া যাক বাংলা থেকে পদ্মশ্রী প্রাপকদের-

অরিজিৎ সিংহ-কলা

গোকুলচন্দ্র দাস-কলা

মমতা শঙ্কর- কলা

নগেন্দ্রনাথ রায়- সাহিত্য শিক্ষা

পবন গোয়েঙ্কা- বাণিজ্য

সজ্জন ভজঙ্ক- ব্যবসা বাণিজ্য

স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ)- আধ্যাত্মিকতা

বিনায়ক লোহানি- সোশ্যাল ওয়ার্ক

তেজেন্দ্রনারায়ণ মজুমদার- কলা

 

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক