পাক সেনাই ২০ হাজার টাকা দিয়েছিল ভারতে যেতে, বিস্ফোরক দাবি ধৃত লস্কর জঙ্গির

১৯ বছর বয়সী আলি বাবর নামের এই লস্কর জঙ্গি নিজেই নিরাপত্তারক্ষীদের কাছে ধরা দিয়েছিল। তাকে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করে নিরাপত্তারক্ষীরা। আপাতত তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি ভূস্বর্গে জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনা। বিগত কয়েক দিন ধরেই কাশ্মীরের একাধিক জায়গায় নিকাশ করা হয়েছে অনুপ্রবেশকারী পাক জঙ্গিদের। নিরাপত্তারক্ষী সূত্রে খবর গত ৯ দিনে ৭ অনুপ্রবেশকারী পাকিস্তানি জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা রক্ষীরা। পাশাপাশি মঙ্গলবার কাশ্মীরের উরি সেক্টর থেকে গ্রেফতার করা হয়েছে এক লস্কর জঙ্গিকে। জেরার মুখে পড়ে এবার সেই ধৃত জঙ্গি জানাল, ভারতে অনুপ্রবেশ করে নাশকতা চালাতে তাকে ২০ হাজার টাকা দিয়েছে পাক সেনা। ধৃত এই জঙ্গির বয়ান সামনে আসার পরেই আরও একবার প্রমাণিত হল পাকিস্তান মুখে যাই বলুক না কেন  পাক সেনার মদতেই ভারতে অনুপ্রবেশ করে লস্কর জঙ্গীরা।

মঙ্গলবার উরির রামপুরা থেকে ধৃত ওই লস্কর জঙ্গিকে আটক করার পর থেকেই তাকে দফায় দফায় জেরা করা হয়েছে। এরপরই তার একটি ভিডিও প্রকাশ করা হয়। ওই ভিডিওতে দেখা গিয়েছে, ১৯ বছর বয়সী ওই জঙ্গি জানায় তার নাম আলি বাবর পাত্র। জেরার মুখে পড়ে আলী জানিয়েছে, ‘লস্করে যোগ দেওয়ার পরে আমাকে ২০ হাজার টাকা দেওয়া হয়। এরপর প্রশিক্ষণ নেওয়ার জন্য আমাকে আইএসআইয়ের কাছে পাঠানো হয়। প্রশিক্ষণ শেষে যখন আমাকে কাশ্মীরে পাঠানো হয় তখন আমার পরিবারকে ৩০ হাজার টাকা দেওয়া হয়েছিল।’ পাশাপাশি আলী আরও জানিয়েছে, তাদের যখন প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তখন সকলকেই বলা হয়েছিল ভারতীয় সেনা কাশ্মীরের মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে। সে অত্যাচার বন্ধ করতেই জিহাদের পথে চলতে হবে বলে জানিয়েছিল লস্করের শীর্ষ নেতারা।। কিন্তু ভারতে আসার পর তেমন কিছুই দেখেনি বলে দাবি ওই জঙ্গির। ক্যামেরার সামনে এসে তাই সে জানিয়েছে, ‘ভারতীয় সেনা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে আমার ওপর কোনওরকম নির্যাতন করা হয়নি, এমনকি আমার গায়েও হাত তোলা হয়নি। পাশাপাশি সে তার দলের তরুণ সদস্যদের উদ্দেশ্যে জানিয়েছেন, ‘আমাদের যে জেহাদের পাঠ পড়ানো হয় তা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন।’

উল্লেখ্য বিগত ৯ দিন ধরে কাশ্মীরের উরি সেক্টরে পাক অনুপ্রবেশকারী জঙ্গি দমনের অভিযান চালাচ্ছিল নিরাপত্তারক্ষীরা। সেখানের ইন্টারনেট এবং মোবাইল পরিষেবাও বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবার সেই অভিযান শেষ হয়েছে। এই কয়েকদিনে ৭ জন জঙ্গীকে খতম করা হয়েছে। অন্যদিকে ১৯ বছর বয়সী আলি বাবর নামের এই লস্কর জঙ্গি নিজেই নিরাপত্তারক্ষীদের কাছে ধরা দিয়েছিল। তাকে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করে নিরাপত্তারক্ষীরা। আপাতত তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। 

হঠাৎ অসুস্থ নাড্ডা, দিল্লির এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ইলিশের সঙ্গে কুমড়ো? নাক সিঁটকাবেন না, টক-ঝাল-মিষ্টি স্বাদে মন জিতে নেবে এই পদ

বিজয় সরকারের বড় জয়! কারুর পদপিষ্টে নিহতদের পরিবারের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী