জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৭

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আত্মীয়ের জন্মদিনের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা। অন্ধ্রপ্রদেশের পালানাড়ু জেলার চিলকালুরিপেট এলাকায় জাতীয় সড়কে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল একটি অটোরিকশা। ঘটনাস্থলেই মৃত্যু হল অটোতে থাকা ৭জনের। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রকাশম জেলার কোন্ডামাঞ্জুলুরে এক আত্মীয়ের জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন ভেলুরু গ্রামের কয়েক জন। অনুষ্ঠান শেষে অটোরিকশায় চেপে তাঁরা বাড়ি ফিরছিলেন। চিলকালুরিপেটের কাছে জাতীয় সড়কে পৌঁছতেই বিজয়ওয়াড়া থেকে তিরুপতি যাচ্ছিল একটি বেসরকারি বাস। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দ্রুত গতিতে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোর সামনে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে বাসের নীচে কার্যত পিষে যায় অটোরিকশাটি।

আরও পড়ুনঃ স্কুল থেকে গঙ্গা মাত্র ১-২ ফুট দূরে! ভাঙনের আতঙ্কে শিক্ষিকার বাড়িতেই লেখাপড়া-মিডডে মিল চলছে ১১০ পড়ুয়ার

দুর্ঘটনার পরেই এলাকায় হইচই পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগান। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় অটো থেকে আহতদের বার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃতেরা সকলেই ভেলুরু গ্রামের বাসিন্দা এবং পরস্পরের আত্মীয়। তাঁদের মধ্যে রয়েছেন বোন্তা মঙ্গাম্মা, বোন্তা বাবুরাও, বোন্তা গঙ্গাম্মা, বোন্তা সম্পূর্ণাম্মা, বোন্তা মারিয়াম্মা এবং এস লক্ষ্মাম্মা। ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। বাসচালকের ভূমিকা-সহ দুর্ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ছ’জনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভেলুরু গ্রামে।

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

মেসিদের নতুন হেড স্যার হচ্ছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, বদলি ও অবসরে বাড়ল আর্থিক সুবিধা

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

বিপদ কাটিয়ে নেপাল থেকে কলকাতা ফিরলেন সস্ত্রীক খরাজ মুখোপাধ্যায়

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের