‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

Share:

নিজস্ব প্রতিনিধি, সাহারানপুর: নেশা করা নিয়ে স্ত্রীর সঙ্গে প্রতিদিনই কলহ লেগেছিল। নেশাড়ু স্বামীকে ছেড়ে আলাদা থাকতে শুরু করেছিলেন স্ত্রী শিবানি। আর তাতেই অভিমান করে নেশার ঘোরেই সোজা জলের ট্যাঙ্কের উপরে চড়ে বসেছিলেন ৩০ বছরের শুভম। আর ওই কাণ্ড দেখে পিলে চমকে গিয়েছিল স্থানীয়দের। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে এসেছিলেন স্থানীয জনপ্রতিনিধি থেকে শুরু করে পুলিশের আধিকারিক। প্রস্তুত রাখা হয়েছিল দমকল কর্মীদেরও। প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে অভিমান ভাঙানোর কাজ চলেছিল।  তবে লাভ হয়নি। পা পিছলে জলের ট্যাঙ্কের মধ্যে পড়ে যায় শুভম। পুলিশ ও উদ্ধারকারীরা যখন উপরে উঠে শুভমকে জলের ভিতর থেকে উদ্ধার করেছে, ততক্ষণে থেমে গিয়েছে হৃদস্পন্দন।’ ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে দেহাত কোতোয়ালি তানার পেপার মিল রোডের কাশীরাম কলোনিতে।

দেহাত কোতোয়ালি থানার এক আধিকারিক জানিয়েছেন, কাশীরাম কলোনির বাসিন্দা শুভম নিয়মিত নেশা করতেন। নেশা নিয়ে স্ত্রী শিবানির সঙ্গে নিয়মিত অশান্তি লেগেছিল। এক সময়ে স্বামীকে নেশার রাস্তা থেকে না সরিয়ে আনতে পেরে সংসার ত্যাগ করে চলে গিয়েছিলেন শিবানি। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) নেশার ঘোরে আচমকাই বাড়ির কাছে থাকা জলের ট্যাঙ্কে চড়ে বসেন শুভম। এর আগেও বহুবার নেশার ঘোরে জলের ট্যাঙ্কে চড়েছিলেন। আবার স্বেচ্ছায় নেমে এসেছিল। তবে এবার আর না নামার জেদ ধরে বসে। খবর পেয়েই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। শুভমকে নেমে আসার অনুরোধ জানিয়ে মাইকিংও করে। তাতে কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত পুলিশের এক আধিকারিক শুভমের পাঁচ বছরের ছেলের হাতে মাইক্রোফোন তুলে দিয়ে বাবাকে নিচে নামার অনুরোধ জানাতে বলে। ছোট্ট একরত্তি ছেলে মাইক হাতে বাবার উদ্দেশে বার বার আর্তি জানিয়েছিল, ‘পাপা, প্লিজ নিচে নেমে এসো।’ ছোট শিশুর ওই আর্তিতে উপস্থিত পড়শি থেকে পুলিশ-প্রশাসনের আধিকারিকদের চোখেও জল এসে গিয়েছিল। কিন্তু মন ভেজেনি শুভমের। এক সময়ে পা পিছলে জলের ট্যাঙ্কের ভিতরে পড়ে গিয়ে প্রাণ হারায় শুভম।’

নিহত শুভমের স্ত্রী শিবানি সাংবাদিকদের জানিয়েছেন, ‘নেশা ছাড়তে বার বার শুভমকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তা বৃথাই গিয়েছিল। তাই স্বামীকে ছেড়ে আলাদাই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার নেশার ঘোরে জলের ট্যাঙ্কে চড়েছিলেন শুভম। তবে প্রতিবারই নিরাপদে নেমে এসেছিলেন।’ শুভমের মর্মান্তিক মৃত্যুর পরেই পুরনিগমের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার প্রাক্তন কাউন্সিলর প্রদীপ উপাধ্যায়।

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও