পথকুকুরদের বাড়িতে নিয়ে খাওয়ানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

নির্দেশ না মানলে জরিমানা,

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মহারাষ্ট্রের পশুপ্রেমীদের জন্য দুঃসংবাদ।

বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ বলেছে, রাস্তায় এখানে-ওখানে পথকুকুরদের খেতে দেওয়া যাবে না। এদের প্রতি যাদের ভালোবাসা রয়েছে বা যারা ভালোবেসে খেতে দেন, তাদের এবার বাড়ি নিয়ে গিয়ে খেতে দিতে হবে। এই নির্দেশ কার্যকর হচ্ছে কি না, তা দেখার নির্দেশ দিয়েছেন নাগপুরের মিউনিসিপ্যাল কমিশনারকে। নাগপুর এবং নাগপুর সংলগ্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে পথকুকুরদের আক্রমণে বেশ কয়েকজন জখম হন। আহতদের অভিযোগ, আসা-যাওয়ার পথে তারা দেখেছেন ওই সব পথকুকুরদের দুই বেলা খেতে দেন এলাকার মানুষ। আর বাইরের কাউকে দেখলে সরাসরি আক্রমণ। এই নিয়ে মাঝেমধ্যে ঝামেলা হয়েছে। শেষ পর্যন্ত মামলা গড়ায় আদালতে।

বম্বে হাইকোর্টের বিচারপতি এসবি শুক্রে এবং বিচারপতি এএল পানসারের ডিভিশন বেঞ্চ গত ২০ তারিখ মামলার রায় দিতে গিয়ে জানায়, পথকুকুরদের প্রতি অনেকের ভালোবাসা থাকতে পারে। সেই ভালোবাসা থেকে তারা তাদের খেতেও দেয়। বেশ কয়েকজন সেই সব পথকুকুরদের আক্রমণের শিকার। এটা বন্ধ হওয়া প্রয়োজন। আদালত বলছে না যে এদের মেরে ফেলতে হবে। কারণ, সেটা নিষ্ঠুরতার সামিল। যারা পথকুকুরদের খাওয়াতে ভালোবাসেন, তারা সেই সব পথকুকুরদের বাড়ি নিয়ে গিয়ে তাদের জন্য থাকার ব্যবস্থা করে সেখানে রেখেই তাদের লালন-পালন করতে পারে। এর জন্য পুরসভার যে সব নিয়ম আছে, সেটা তাদের মানতে হবে। নির্দেশ কার্যকর হচ্ছে কি না, সেটা দেখতে হবে পুরসভাকে। নির্দেশ অমান্য করলে তাকে ২০০ টাকা জরিমানা দিতে হবে। যতবার নিয়ম ভাঙবে ততবার এই টাকা দিতে হবে।

আরও পড়ুন পথ কুকুরেরা কামড় দিলে দায়ী তারা, যারা তাদের খেতে দেয়: সুপ্রিম কোর্ট

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের