দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিলেবাস থেকে এবার বাদ গণতন্ত্র, মোদিতন্ত্রের দিকে এগোচ্ছে দেশ

নিজস্ব প্রতিনিধি: এবার সরকারি স্কুলপাঠ্য থেকে বাদ দেওয়া হল ‘গণতন্ত্র’ নিয়ে অধ্যায়। কেন্দ্র সরকারের সংস্থা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং দশম শ্রেণির পাঠ্যপুস্তকের সিলেবাস থেকে বাদ দিল পর্যায় সারণী, গণতন্ত্র, এবং শক্তির উত্স সংক্রান্ত অধ্যায়গুলি। পড়ুয়াদের উপর থেকে বোঝা কমানোর জন্য এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

দশম শ্রেণির পাঠ্যপুস্তকে  ডেমোক্রেটিকস পলিটিকস-১ এর অধীনে পপুলার স্ট্রাগলস অ্যান্ড মুভমেন্টস (Popular Struggles and Movements), পলিটিকাল পার্টিজ (Political Parties ) এবং চ্যালেঞ্জেস টু ডেমোক্রেসি (Challenges to Democracy)অধ্যায়গুলি বাদ দেওয়া হয়েছে।পাশাপাশি বিজ্ঞান বই থেকে বাদ দেওয়া হয়েছে তিনটি অধ্যায়। যার মধ্যে রয়েছে পর্যায় সারণী, (Periodic Classification of Elements) শক্তির উৎস, (Sources of Energy) এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা (Sustainable Management of Natural Resources)।

উল্লেখ্য এর আগে এনসিইআরটি সিলেবাস থেকে ডারউইনের তত্ত্ব বাদ দিয়েছিল। সেই সময় বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার বলেছিলেন,‘কোভিড-১৯-এর কারণে, শিশুদের পড়াশোনার বোঝা কমানোর জন্য কোর্সের কাটছাঁট চলছিল। কোনো শিশু যদি পড়াশোনা করতে চায়, ডারউইনের তত্ত্ব সব ওয়েবসাইটে পাওয়া যায়। দ্বাদশ শ্রেণিতে ইতিমধ্যেই ডারউইনের তত্ত্ব রয়েছে। সিলেবাস তাই এই ধরনের মিথ্যা প্রচার করা উচিত নয়।’

Published by:

Share Link:

More Releted News:

‘নাটক শেষ’, স্ত্রী পরিণীতির সঙ্গে ডিভোর্সের ভয়ে বিজেপিতে নাম লেখালেন রাঘব চাড্ডা

‘বাবা আমার শরীর স্পর্শ করবে না’, নোট লিখে আইনজীবীর আত্মহত্যা

ঋণ বিতর্কে ভয়ংকর ঘটনা, ‘টাকা না দিলে মেয়েকে দাও’ মন্তব্য ঘিরে হামলা

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

কেদারনাথের উদ্বোধনের দিনেই চরম বিশৃঙ্খলা, লাইন টপকে মন্দিরে প্রবেশের হিড়িক পুণ্যার্থীদের

পহেলগাঁও হামলার এক বছর! পঞ্জাব-কাশ্মীরে চলবে সামরিক মহড়া, কিসের প্রস্তুতি ভারতীয় সেনার?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ