আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৪ জুন শেয়ারবাজারে ধস নিয়ে শীর্ষ আদালতে দায়ের মামলা

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফল প্রকাশের দিনেই মুখ থুবড়ে পড়েছিল শেয়ারবাজার। একদিনেই বিনিয়োগকারীদের পকেট থেকে গায়েব হয়েছিল ৩৩ লক্ষ কোটি টাকার বেশি। ফল প্রকাশের দিন শেয়ারবাজারের ধসকে স্বাধীন ভারতের বৃহত্তর দুর্নীতি বলে আখ্যা দিয়েছিলেন রাহুল গান্ধি। এমনকি শেয়ারবাজারের ধস নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্তেরও দাবি জানিয়েছিলেন। এবার ৪ জুনের শেয়ারবাজার ধস নিয়ে মামলা দায়ের হল দেশের শীর্ষ আদালতে। ওই দিন শেয়ারবাজারে ধস নিয়ে কেন্দ্র ও সেবির কাছে যাতে রিপোর্ট তলব করা হয়, সেই আর্জি জামনানো হয়েছে।  

উল্লেখ্য, গত ১ জুন লোকসভা ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গদি মিডিয়ায় বুথফেরত সমীক্ষার নামে মনগড়া রিপোর্ট সম্প্রচারিত হয়। ওই রিপোর্টে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সাড়ে তিনশোর বেশি আসনে জিতে তৃতীয়বার সরকার গঠন করবে বলে দাবি করা হয়। ফলে সোমবার বাজার খুলতেই সেনসেক্স ও নিফটি ঊর্ধ্বমুখী হয়। কিন্তু ২৪ ঘন্টার মধ্যে লোকসভার ভোট গণনা শুরু হতেই স্পষ্ট হয়ে যায়, সাড়ে তিনশো আসন তো দূর অস্ত, সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতাও পাচ্ছে না মোদির দল। আর তাতেই শুয়ে পড়ে শেয়ারবাজার। ছয় হাজারের বেশি সূচক হারায় সেনসেক্স। সাধারণ বিনিয়োগকারীদের পকেট থেকে গায়েব হয়ে যায় লক্ষ-লক্ষ কোটি টাকা। অনেকেই পথে বসেন।

অনেক বাজার বিশেষজ্ঞই মনে করছেন, পুঁজিপতিদের একাংশের সঙ্গে যোগসাজশেই বুথফেরত সমীক্ষার নামে মিথ্যা রিপোর্ট প্রচার করেছে বিজেপি ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সমীক্ষক সংস্থাগুলি। বড় সড় দুর্নীতি রয়েছে এর পিছনে। ৪ জুনের শেয়ারবাজারে ধস নিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন বিশাল তিওয়ারি নামে এক ব্যক্তি। গত জামনুয়ারি মাসে আদানি গোষ্ঠীকে নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের পরে যেভাবে শেযারবাজারে ধস নেমেছিল, তা নিয়ে মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। ওই মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্র এবং শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থাকে একাধিক নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রাক্তন বিচারপতি এ এম সাপ্রের নেতৃত্বে বিসেষকজ্ঞ কমিটিও গঠন করেছিল। ওই কমিটির সুপারিশ কার্যকর করা আদৌ হয়েছে কিনা, তা নিয়ে সেবির কাছে রিপোর্ট তলবের আর্জি জানানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানোর ৪৮ ঘন্টায় ২০ লক্ষ অনুরাগী হারালেন রাঘব চাড্ডা

গেরুয়া চোলা পরতেই হরভজন-সহ দলবদলুদের নিরাপত্তা দিল শাহের মন্ত্রক

শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী-শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ