মোদিকে ফোন করে জি-৭ সম্মেলনে আমন্ত্রণ জানালেন কানাডার প্রধানমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তিক্ততাকে দূরে সরিয়ে রেখে জি-৭ সম্মেলনে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক জে কার্নি। আজ শুক্রবার (৬ জুন) মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে এ কথা জানিয়েছেন স্বয়ং মোদি। তিনি লিখেছেন, ‘কানাডার প্রধানমন্ত্রী মার্ক জে কার্নির কাছ থেকে ফোন পেয়েছি। তাঁকে নির্বাচনী জয়ের জন্য অভিনন্দন জানিয়েছে। এই মাসের শেষের দিকে কানানাস্কিসে অনুষ্ঠিতব্য জি-৭ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণের জন্য তাকে ধন্যবাদ জানাই। ভারত এবং কানাডা পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের দ্বারা পরিচালিত হয়ে নতুন উদ্যমে একসাথে কাজ করবে। শীর্ষ সম্মেলনে আমাদের সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

চলতি বছরের ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে জি-৭ শীর্ষ সম্মেলন। এবার সম্মেলন হবে কানাডায়। সদস্য দেশ হিসাবে অংশ নেবে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপান। ভারত এই গোষ্ঠীর সদস্য নয়। তারপরেও ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে ভারতের প্রধানমন্ত্রীকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে এবার কিছুটা ছন্দপতন ঘটার আশঙ্কা তৈরি হয়েছিল। কেননা খলিস্তানি ইস্যুতে কানাডার সঙ্গে গত বছর দিল্লির সঙ্ঘাত চলছে। বলা যেতে পারে দুই দেশের সম্পর্ক মধুর নয়।

২০২৩ সালের সেপ্টেম্বরে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলেন, যে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিংহ নিজ্জরের হত্যার নেপথ্যে রয়েছে ভারতীয় সরকারি এজেন্টরা। কিন্তু ট্রুডোর এই অভিযোগকে নস্যাৎ করে দিয়েছিল মোদি সরকার। তারপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়। ভারত ও কানাডা-দুই দেশই একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করে। কানাডা আয়োজক হওয়ায় ভারতকে এবারের জি-৭ সম্মেলনে আমন্ত্রণ নাও জানানো হতে পারে বলে মনে করছিলেন কূটনীতিবিদরা। রীতি অনুযায়ী, জি-৭ সম্মেলনে আমন্ত্রিতদের কাছে বহু আগেই আমন্ত্রণ পাঠানো হয়। যাতে রাষ্ট্রপ্রধানরা অন্য কোনও কর্মসূচি না নেন।

বক্সঅফিস ‘মির্জাপুর’ জ্বরে কাঁপছে, নয় দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা ছুঁল ছবির আয়

আম-টমেটোর চাটনিতে একঘেয়েমি? বানিয়ে ফেলুন ডালের বড়ার টক

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

৪১ বছরে ফের মা হতে চলেছেন শাহরুখের ‘রাইস’ ছবির নায়িকা মাহিরা খান

রসনা তৃপ্তিতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন মশলাদার কাঁকড়ার ঝাল

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

ছুটির দিনে বিশেষ পদের স্বাদ পেতে চান? বানিয়ে ফেলুন ‘গ্রিন গডেস হুমুস’

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু