নদিয়ার ঘটনায় রাজ্যের পাশাপাশি ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্রের

প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে ঘোষণা। 

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারও নদিয়ার পথ দুর্ঘটনায় মৃত এবং আহত পরিবারপিছু আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃত পরিবারপিছু আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। পাশাপাশি আহতদের পরিবারকেও কেন্দ্র আর্থিক সাহায্য দিচ্ছে। মৃত পরিবারপিছু পাবে এককালীন দু লক্ষ টাকা ও দুর্ঘটনায় আহতদের প্রত্যেক পরিবার পাবে এককালীন ৫০ হাজার টাকা।

পিএমও থেকে টুইট করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলা হয়েছে, ‘নদিয়ার পথ দুর্ঘটনার খবর শুনেছেন প্রধানমন্ত্রী। ঘটনায় মৃত পরিবারপিছু এককালীন দু লক্ষ টাকা এবং দুর্ঘটনায় আহত প্রত্যেক পরিবার এককালীন ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন। এই অর্থ দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর তহবিল থেকে। আর্থিক সাহায্য ঘোষণার পাশাপাশি দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।’

রবিবার বিকেলেই রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস আহতদের দেখতে হাসপাতালে যান। সেখানেই তিনি কয়েকজন হতাহতদের পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেন। অপরদিকে উত্তর চব্বিশ পরগনার বাগদায় হতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনিও ক্ষতিগ্রস্ত বাকি পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। পরবর্তী সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ করা যেতে পারে, বাগদা থানা এলাকার বাসিন্দা শিবাণী মুহুরীর শনিবার মৃত্যু হয়। দেহ সৎকার করতে কার্যত গোটা এলাকার মানুষ সামিল হয়েছিলেন। মাঝরাতে তারা লরিতে। হাঁসখালির কাছে ফুলবাড়ি এলাকায় লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিকে। ঘটনায় ১৮ জন প্রাণ হারান। মৃতদের মধ্যে ১টি শিশু ও ৬জন মহিলা। ঘটনায় আহত ১৪। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম ১৪ জনের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6