আজ রামমন্দিরে ‘ধ্বজ আরহণ’, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ সফরের জন্য প্রস্তুত অযোধ্যার রাম মন্দির। আজ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হবে মন্দিরের পতাকা উত্তোলন। এটি একটি অত্যন্ত পবিত্র অনুষ্ঠান, যাকে বলা হয় ‘ধ্বজ আরোহণ’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় ২২ ফুট লম্বা একটি ধর্মীয় পতাকা উত্তোলন করবেন। সাধু সন্ত, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাম জন্মভূমি ট্রাস্টের সদস্যদের উপস্থিতিতে আচার অনুষ্ঠান পরিচালনা করবেন।

সমকোণী ত্রিকোণাকার গেরুয়া পতাকাটিতে থাকবে সূর্যের প্রতীক। এই প্রতীক শাশ্বত শক্তি, ঐশ্বরিক তেজ, গুণ, জ্ঞান এবং ভগবান রামের সঙ্গে সম্পর্কিত সমস্ত গুণাবলীর প্রতিনিধিত্ব করে।

ধ্বজে লিখিত থাকবে ‘ওম’। তারপর পতাকাটি ‘শিখর’-এ স্থাপিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, রাম ও সীতার বিবাহ পঞ্চমী আজ, তাই আজকের দিনই এই বিশেষ কাজের জন্য নির্ধারিত করা হয়েছে।

বারানসীর বিখ্যাত পণ্ডিত গণেশ্বর শাস্ত্রীর নির্দেশনায় অযোধ্যা, কাশী এবং দক্ষিণ ভারতের ১০৮ জন আচার্য এই আচার অনুষ্ঠানগুলি সম্পাদন করবেন। মন্দিরে শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরা, যাদের QR-কোডেড পাস থাকবে তাঁরা দুপুর ২.৩০ টা পর্যন্ত প্রবেশ করতে পারবেন।

এই উৎসবে জন্য শহর সাজানো হয়েছে দারুণ ভাবে। ঐতিহাসিক এই অনুষ্ঠানে আমন্ত্রিত প্রায় ৬,০০০ অতিথির প্রত্যাশা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ২০২৪ সালের ২২ জানুয়ারি রাম লালার অভিষেক ও প্রাণপ্রতিষ্ঠা হয়েছিল।

সুপ্রিম কোর্ট ২.৭৭ একর বিতর্কিত জমি মন্দির নির্মাণের জন্য রায় দেওয়ার প্রায় এক বছর পর ২০২০ সালের অগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তারপরেই গড়ে ওঠে মন্দির।

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

সুমিত রায়কে মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন CID আধিকারিকরা, হাজির করানো হবে আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’