রাইসিনা হিলসের কাছেই গড়ে উঠছে প্রধানমন্ত্রীর নয়া অফিস, কী থাকছে সেখানে?‌ মোদি যাবেন কবে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এবার নতুন অফিস তৈরি হচ্ছে। আর তা গড়ে উঠছে রাষ্ট্রপতি ভবনের কাছেই। অর্থাৎ রাইসিনা হিলসের কাছেই গড়ে উঠছে প্রধানমন্ত্রীর নয়া অফিস। রাইসিনা হিলসের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন অফিস এখন প্রায় প্রস্তুত। সেখানে এখন শেষের দিকে কাজ করছেন শ্রমিকরা। আর প্রধানমন্ত্রী সম্ভবত চলতি মাসের শেষের দিকে নতুন অফিস থেকে কাজ শুরু করবেন বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রীর আলাদা অফিস আছে। রয়েছে প্রধানমন্ত্রীর সচিবালয়ও। তাহলে আবার রাষ্ট্রপতি ভবনের কাছে নতুন অফিস কেন?‌ এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে প্রধানমন্ত্রীর নতুন অফিসটি রাইসিনা হিলসের কাছে অবস্থিত এবং এটি সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নির্মিত হয়েছিল। নির্মাণ পর্যায়ে এই অফিসের নাম দেওয়া হয় এক্সিকিউটিভ এনক্লেভ। আর গোটা প্রাঙ্গণের নামকরণ করা হয়েছে সেবা তীর্থ। এই প্রাঙ্গণে তিনটি ভবন রয়েছে। সেবা তীর্থ ১—এখানে প্রধানমন্ত্রীর কার্যালয় থাকছে। সেবা তীর্থ ২—এখানে মন্ত্রিসভার সচিবালয় এবং সেবা তীর্থ ৩—এখানে থাকছে জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কার্যালয়। পুরনো সংসদ ভবন ছেড়ে নতুন সংসদ ভবন গড়ে তোলায় আগেই একাধিক প্রশ্ন উঠেছিল।

অন্যদিকে এবার এই সেবা তীর্থের নাম দিয়ে প্রধানমন্ত্রীর নয়া অফিসও সমালোচনার বাইরে থাকবে না বলে মনে করা হচ্ছে। কারণ পুরনো যা কিছু এদেশে ছিল তা সব বদলে ফেলা হচ্ছে। সেটা রেলওয়ে স্টেশনের নামকরণ থেকে শুরু করে প্ল্যানিং কমিশন, ১০০ দিনের কাজের নাম সবই বদল করা হয়েছে। এবার সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে একটি নতুন সংসদ ভবন এবং উপরাষ্ট্রপতির এনক্লেভ ইতিমধ্যেই প্রস্তুত। প্রধানমন্ত্রীর কার্যালয় প্রায় প্রস্তুত। আটটি নতুন অফিসও গড়ে উঠেছে। যার মধ্যে তিনটি প্রস্তুত এবং কার্যকর হয়েছে। আসলে সব একছাতার তলায় নিয়ে আসতেই এবং অতীত ইতিহাস মুছে ফেলতেই এমন উদ্যোগ বলে মত বিরোধীদের।

এছাড়া আগে প্রধানমন্ত্রীর কার্যালয়কে এক্সিকিউটিভ এনক্লেভ বলা হতো। কিন্তু সরকারি সূত্র পরে জানিয়েছে, এর নামকরণ করা হবে সেবা তীর্থ (যার অর্থ সেবার পবিত্র স্থান)। নতুন কার্যালয়ের কাছে প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি করা হচ্ছে। এটি প্রস্তুত হয়ে গেলে প্রধানমন্ত্রী ৭, লোক কল্যাণ মার্গের বাসভবন ছেড়ে এখানে চলে আসবেন। এই নিয়ে রাজধানীর অলিন্দে জোর চর্চা শুরু হয়েছে। এই সেবা তীর্থে থাকছে বড় বড় ঘর, অত্যাধুনিক ব্যবস্থা এবং তার সঙ্গে থাকবে দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য। স্বাধীনতার পর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় সাউথ ব্লকে ছিল। বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের পাশেই। আর নর্থ ব্লকে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রক ছিল। এখন সেগুলি কর্তব্য ভবনে স্থানান্তরিত হয়েছে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর