কচ্ছ উপকূলে দীপাবলি উদযাপন মোদির, নিজহাতে সেনাদের করালেন মিষ্টিমুখ

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ দীপাবলি(Diwali)। ভারতবাসীর প্রিয় আলোর উৎসবের সূচনা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ২০১৪ সালে প্রধানমন্ত্রী(Prime Minister) হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রতি বছর এই দিনটি ভারতের বিভিন্ন প্রান্তের সেনাবাহিনীর সঙ্গে কাটাতে দেখা যায় নরেন্দ্র মোদিকে। চলতি বছরেও তার অন্যথা হল না। এবার নিজের হোম স্টেট গুজরাটের(Gujrat) কচ্ছ জেলার সির ক্রিক এলাকার লক্কি নালায় মোতায়েন নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীপাবলির উৎসব উদযাপনে(Diwali Celebration) মাতোয়ারা হলেন প্রধানমন্ত্রী মোদি।

আরও পড়ুনঃ বর্ধমানে একই লাইনে হাজির দুটি গাড়ি, আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের

এদিন ভারতীয় সেনার পোশাক পরেই খোশমেজাজে ক্যামেরাবন্দি হতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। দীপাবলি উপলক্ষ্যে কচ্ছের সির ক্রিকের লাক্কি নালায় মোতায়েন বিএসএফ জওয়ান, সেনা জওয়ান, নৌ-বাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করেন মোদি। নিজের হাতে তাঁদের মিষ্টিমুখ করাতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। এদিন কচ্ছের সকালের তাপমাত্রার পারদ ছিল যথেষ্ট চড়া, তার সত্ত্বেও এই স্থানটিকেই চলতি বছরের দীপাবলি উদযাপনের জন্য বেছে নিয়েছেন মোদি। এর পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রত্যেক সদস্যকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি।

আরও পড়ুনঃ ১১ হাজার ভোল্টের ঝটকা, কালীপুজোর দিনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বালকের

প্রধানমন্ত্রীর মতে, দেশের নিরাপত্তার স্বার্থে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী সর্বদা নিজের কতর্ব্যে অবিচল থাকে। উৎসবের দিনগুলিতে তাঁরা বাড়ি ফিরতে পারে না। আত্মীয় স্বজনদের থেকে দূরে থাকতে হবে। সেই কারণেই এই বিশেষ দিনে ভারতীয় সৈনিকদের পরিবারের তরফ থেকে প্রতিনিধিত্ব করতে তিনি ছুটে আসেন প্রতি বছর। যারা গোটা দেশের মানুষকে নিশ্চিতে দীপাবলি কাটানোর প্রতিশ্রুতি দেয় তাঁদের সঙ্গে এই বিশেষ দিনটি কাটাতে পেরে নিজেকে ধন্য মনে করেন প্রধানমন্ত্রী। এছাড়াও সোশ্যাল মিডিয়া মারফত গোটা দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি।

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

iPhone 18 pro বাজারে আসতেই মধ্যবিত্তের নাগালের বাইরে iPhone 17

১৮ নাকি ২১! কোন বয়সে গিয়ে চিরতরে থেমে যায় উচ্চতা বৃদ্ধি?

শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না! জানেন স্নায়ুতন্ত্রে কেন হয় ‘অ্যাটাক্সিয়া’?

১৭ সেপ্টেম্বর সূর্যের মহাগোচর, ৫ রাশির জাতকদের জীবনে বইবে অর্থের জোয়ার!

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের