বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর ঘুরলেই হবে বিশ্বকাপ। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রোহিত শর্মাকে ঘিরে জল্পনা। ৩৯ বছরের ভারতীয় তারকার সামনে কি আরও একটি বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে, নাকি জাতীয় দলের জার্সিতে ইতিমধ্যেই শেষের পথে তাঁর কেরিয়ার? এই প্রশ্নই এখন ভারতীয় ক্রিকেটে বড় চর্চার বিষয়। তবে রোহিত নিজেই আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন। আগামী বছর বিশ্বকাপ খেলবেন কিনা সেই উত্তর দিয়েছেন নিজের মুখেই। .

চলতি বছরের শুরুতে এক ICC অনুষ্ঠানে রোহিত জানিয়েছিলেন, ২০২৭ সালের বিশ্বকাপে দেশের হয়ে খেলতে চান তিনি। শুধু খেলাই নয়, বিশ্বকাপ জেতার স্বপ্নও এখনও তাঁর মধ্যে রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ৫০ ওভারের বিশ্বকাপ তাঁর কাছে ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ এবং সেই ট্রফি জেতার জন্য নিজের সেরাটা দিতে চান তিনি। রোহিতের এই মন্তব্যের পর থেকেই তাঁর ২০২৭ বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠতে থাকে, নির্বাচকরা শেষ পর্যন্ত তাঁকে দলে রাখবেন কি না। বিশ্বকাপে নিজের অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। বৃহস্পতিবার মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, ‘২০২৭-এর অক্টোবর এখনও অনেক দূরে, তখন দেখা যাবে।’ 

আরও পড়ুন: পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের সময় রোহিতের অবসর নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল। প্রথম দুই ম্যাচে বড় রান না পাওয়ার পর সেই আলোচনা আরও তীব্র হয়। কিন্তু লর্ডসে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দুরন্ত শতরান করে রোহিত যেন ব্যাট হাতেই নিজের জবাব দেন। এরপর অবসর নিয়ে তৈরি হওয়া জল্পনাকে গুরুত্ব না দিয়ে তিনি জানান, মাঠের পারফরম্যান্সেই তাঁর নজর রয়েছে। রোহিতের ভবিষ্যৎ নিয়ে সাম্প্রতিক জল্পনার মাঝেই তাঁর পাশে দাঁড়িয়েছে BCCI। সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট জানিয়েছেন, রোহিত এখনও দুর্দান্ত পারফর্ম করছেন এবং তাঁর জায়গা নিয়ে অযথা জল্পনা তৈরি করা উচিত নয়। BCCI-এর পর্যালোচনা বৈঠকেও ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।  

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর