কাল মোদি মঞ্জুর করবেন অনুদান, সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে

সোমবার কর্নাটকের বেলগাভিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের অন্নদাতাদের জন্য সুখবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল মঞ্জুর করবেন ১৬, ৮০০ কোটি টাকা। উপকৃত হবেন আট লক্ষ কৃষক। তাদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে টাকা। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় এই টাকা আট কোটি কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে তাঁর দফতর সূত্রে খবর। প্রত্যেক কৃষক পাবেন এককালীন দুই হাজার টাকা। 

এই উপলক্ষ্যে সোমবার কর্নাটকের বেলগাভিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে থাকবেন কৃষি উন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, তার দফতরের সচিব মনোজ আহুজা। অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষ দফায় গত মে মাসে এবং পরে অক্টোবরে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রকল্পের আওতায় একাদশ, দ্বাদশ কিস্তির টাকা দেওয়া হয়েছিল। 

প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর ২০১৯-য়ে মোদি তৈরি করেন প্রধানমন্ত্রী কিষাণ যোজনা। প্রতি বছর একজন কৃষকের অ্যাকাউন্টে জমা হয় ছয় হাজার টাকা। প্রকল্প শুরু হওয়ার পর এখনও পর্যন্ত টাকা বরাদ্দ করা হয়েছে, ২.২৫ লক্ষ কোটি। লাভবান হয়েছে ১১ কোটি অন্নদাতার পরিবার। করোনাকালেও অর্থ মঞ্জুর করা হয়েছিল। 

বিরোধীরা প্রধানমন্ত্রীর এই প্রকল্প নিয়ে প্রশ্ন তুলছে। বিশেষ করে তিন দানবীয় কৃষি আইন নিয়ে অন্নদাতাদের আন্দোলন মোদি সরকারের কৃষক প্রেম নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। চাপে পড়ে আইন প্রত্যাহার করে। 

আরও পড়ুন লোকসভা ভোটের আগে জেগে উঠল মোদি সরকারের কৃষকভক্তি

বিয়ের একদিন আগে প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তরুণীর দেহ

‘প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম’! রচিত সিংহকে নিয়ে আবেগঘন পোস্ট হুমা কোরেশির

আমবাগানে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহ পরিবারের, তদন্তে পুলিশ

হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান

মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা, বাধা বিজিবির

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

বাড়িতেই সহজ বানিয়ে ফেলুন মজাদার ছোলে সমোসা চাট

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’