বিরোধীদের বয়কটের মাঝে নয়া সংসদ ভবনের উদ্বোধন

এদিন বহু ধর্মের প্রার্থনারও ব্যবস্থা করা হয় সংসদ ভবনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরোধী দলগুলির বয়কটের মাঝে নতুন সংসদ ভবনের উদ্বোধন করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকাল সাড়ে ৭টায় পুজো ও যজ্ঞের মাধ্যমে নতুন সংসদ ভবনে উদ্বোধনের কাজ শুরু হয়। পুজো শেষে ঐতিহাসিক রাজদণ্ড ‘সেঙ্গল’-এর সামনে প্রণাম করেন প্রধানমন্ত্রী। এদিন বহু ধর্মের প্রার্থনারও ব্যবস্থা করা হয় সংসদ ভবনে।

নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে একাধিক বিরোধী দল। প্রধানমন্ত্রীকে বিঁধে এ দিন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে বলেন, ‘বিরোধী ছাড়া নতুন সংসদ ভবনের উদ্বোধন অসম্পূর্ণ। এর অর্থ হল দেশে কোনও গণতন্ত্র নেই।’ রবিবার নয়া সংসদ ভবনে পুজো করার পর ভবনের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন এমন বেশ কয়েকজন শ্রমিককে সংবর্ধনা দেন। উদ্বোধন অনুষ্ঠানের মাঝে নিজের টুইটার হ্যান্ডেলে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘সংসদের নতুন বিল্ডিং উদ্বোধনে আমাদের হৃদয় গর্ব, আশা ও প্রতিশ্রুতিতে পরিপূর্ণ হয়ে উঠেছে। আশা করি দেশকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবে এই সংসদ ভবন।’

উল্লেখ্য পুরনো সংসদ ভবন ১৯২৭ সালে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। বর্তমানে ওই ভবনের বয়স ৯৬ বছর। এটি বর্তমান সময়ে প্রয়োজনীয়তা মেটানোর জন্য পর্যাপ্ত নয় বলে দাবি কেন্দ্রের। নতুন সংসদ ভবনে লোকসভার কক্ষে ৮৮৮ জন এবং রাজ্যসভার কক্ষে ৩০০ জন বসতে পারবে। শুধু তাই নয় উভয় কক্ষের যৌথ বৈঠকের জন্য, লোকসভা কক্ষে ১২৮০ জন একসঙ্গে বসতে পারবে।

বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার পুরপ্রধান

কোচ যশপাল রানার মৃত্যুতে ভেঙে পড়লেন মনু ভাকের, কী লিখলেন সমাজ মাধ্যমে?

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার

ইসলামাবাদ নয়, আমেরিকা-ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি হতে পারে এই দেশে

মেসি কাণ্ড: ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতেই হবে, ফের নোটিস অরূপ বিশ্বাসকে

ওমান উপকূলে ভারতীয় নাবিকদের জাহাজে হামলার খবর ‘ভুয়ো’, স্পষ্ট জানাল বিদেশমন্ত্রক

ঘুষের বিনিময়ে একাধিক পুরসভায় চাকরি দিয়েছেন মদন, অভিযোগ ইডি’র

আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা