জুনেই বন্ধ হয়ে যাচ্ছে পিএনবির হাজার হাজার অ্যাকাউন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : জুন মাসের মধ্যে হাজার হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দেবে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, যে সব অ্যাকাউন্টে গত তিন বছরে কোনও লেনদেন হয়নি, সেই সব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।

জানা গিয়েছে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে গত তিন বছরে যে সব অ্যাকাউন্টে শূন্য ব্যালেন্স রয়েছে, সেই সব অ্যাকাউন্টের গ্রাহকদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। ব্যাঙ্কের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, নোটিশ পাঠানোর এক মাস পর ওই সব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। সেইসঙ্গে এও বলা হয়েছে, যদি কেউ সেই সব অ্যাকাউন্ট সক্রিয় রাখতে চায়, তাহলে কেওয়াইসি আপডেট করতে হবে। ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ৩০ এপ্রিলের ভিত্তিতে অ্যাকাউন্টের মেয়াদ গণ্য করা হবে। সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। ডিম্যাট অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম লাগু হবে না। একইসঙ্গে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে সুকন্যা সমৃদ্ধি যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা ও অটল পেনশন যোজনার মতো প্রকল্পের জন্য যে সব অ্যাকাউন্ট খোলা হয়েছিল, সেগুলিও বন্ধ হবে না। পাশাপাশি মাইনর সেভিংস অ্যাকাউন্টও চালু থাকবে।

সাধারণত যে সব অ্যাকাউন্ট অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, সেই সব অ্যাকাউন্টকে হাতিয়ার করে প্রতারণার জাল ফাঁদা হয়। কোনও গ্রাহক যাতে প্রতারণার শিকার না হন, সেজন্যই এই নয়া পদক্ষেপ বলে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, যদি কোনও অ্যাকাউন্ট আগে থেকে নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে তা ফের চালু করতে কেওয়াইসি ফর্ম পূরণ করতে হবে। সেইসঙ্গে প্রয়োজনীয় নথিও জমা দিতে হবে।

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন নয়, সমালোচকদের জবাব দিয়ে নিজের লক্ষ্য জানালেন গম্ভীর

বন্ধুই কি ঘাতক! নিউটাউনে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আটক ৪

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর

রাখীর বাজারে ‘মোদি-ম্যাজিক’! রানাঘাটের পদ্ম রাখী পাড়ি দিচ্ছে বিদেশেও

৯টার পরিবর্তে সকাল ৭টায় আউটডোর খোলার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

নিউমার্কেট অগ্নিকাণ্ডে মৃত দুই বাংলাদেশি পর্যটকের মরদেহ ফিরল দেশে

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

এনসিপিআই-তে ফাটল স্পষ্ট, আলাদা দল গড়লেন কাকলি!

পেসমেকার বসেছে, আপাতত সুস্থ রয়েছেন বিমান বসু, জানালেন সেলিম

অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতি, শহরের ২৫টি হোটেল-রেস্তরাঁকে শোকজ নোটিস দমকলের