যোগী রাজ্যে কন্যা সন্তানকে ধর্ষণে অভিযুক্ত বাবা, গ্রেফতার করল পুলিশ

যার মধ্যে সমাজবাদী পার্টি ও বিএসপি জেলা নেতৃত্ব রয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ললিতপুর জেলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১১ শ্রেণীর পড়ুয়াকে লাগাতার ধর্ষণে অভিযুক্ত বাবা। এই ঘটনায় গ্রেফতার নির্যাতিতার বাবা। শুধুই নির্যাতিতার বাবা নয়, গ্রেফতার হয়েছেন আরও ২৮ জন ব্যক্তি। যার মধ্যে সমাজবাদী পার্টি ও বিএসপি জেলা নেতৃত্ব রয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ললিতপুর জেলায়। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে প্রত্যেক ধর্ষণকারীকেই। নির্যাতিত জানিয়েছেন, এটা আজকের ঘটনা নয়। তাঁর বাবা ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় ধর্ষণ করে। সেই শুরু। তারপর থেকেই রোজই প্রায় বিগত পাঁচবছর ধরে লাগাতার ধর্ষণ করে যাচ্ছে। যতদিন গ্যাছে নিজের বন্ধুদের সঙ্গে নিয়েও ধর্ষণ করেছে।

নির্যাতিতা জানিয়েছেন, তাঁর বাবা বন্ধুদের ব্যবসার কাজে ডাকত। আর তাঁর সঙ্গে জোর করেই সঙ্গম করাত। নিজের মেয়েকে এইভাবে ধর্ষিত হতে দেখে নাকি ভালো লাগত তাঁর বাবার। পুলিশের নিজের বাবার সঙ্গেই মোট ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্যাতিতা। যার মধ্যে ললিতপুর জেলার সমাজবাদী পার্টির জেলা সভাপতি তিলাক যাদব, তাঁর তিন ভাই। বিএসপি জেলা সভাপতি দীপক আহিরভর, বিএসপি জেলা সহ সভাপতি নীরজ তিওয়ারি ও তাঁর পরিবারের লোকজনের নামও রয়েছে বলে জানা গিয়েছে। প্রত্যেক অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।

এই ঘটনা প্রসঙ্গে ললিতপুর জেলা পুলিশ জানিয়েছে, ‘নির্যাতিতার বয়ান নেওয়া হয়েছে। শারীরিক পরীক্ষা করা হয়েছে। সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। একাধিক সূত্র পাওয়া গিয়েছে। নাবালিকা মেয়েটি, ঘটনার তদন্ত করা হবে ভালোভাবেই।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৭৬ ডি, ৩২৩, ৩২৮, ৫০৬ মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।

‘পুরভোটে লড়ছেন না, মমতা তৃণমূলেও ফিরছেন না’, সাফ জানালেন ফিরহাদ হাকিম

বাড়িতেই লক্ষ্মীপুজো, থিম গ্রাম বাংলার নারী শিক্ষা, কোজাগরীর আরাধনায় মগ্ন শিক্ষক শঙ্কর

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

পথকুকুরকে শালে মুড়িয়ে কেবিনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, নিরাপত্তারক্ষীর কাণ্ডে স্তম্ভিত স্থানীয়রা

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ‘মহা রেকর্ড’ গড়লেন অভিষেক

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১

কোজাগরীতে বদলাচ্ছে লক্ষ্মীপুজোর রীতি, পিতলের মূর্তিতে ঝোঁক বাড়তেই দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল