বউকে খুন করতে সুপারি কিলারকে ভাড়া, গ্রেফতার গোয়েন্দা-স্বামী

গ্রেফতার দুই সুপারি কিলারও

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: বউকে খুন করতে মোটা টাকা দিয়ে সুপারি কিলার (Supari killer) নিয়োগ করেছিলেন স্বামী। স্বামী আবার পদস্থ গোয়েন্দা কর্তা (intelligence Bureau officer) । পুলিশ ওই গোয়েন্দা কর্তা-সহ চারজনকে গ্রেফতার করেছে। মৃতার দেহ উদ্ধার করা হয়েছে। ধৃত গোয়েন্দা কর্তার নাম রাধাকৃষ্ণা দুধেলা। গোয়েন্দা কর্তাকে ট্র্যাঞ্জিট রিম্যান্ডে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) থেকে আহমেদাবাদ নিয়ে আসা হয়। রাধাকৃষ্ণা দুধেলা মধ্যপ্রদেশে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, খুনের ঘটনাটি ঘটে গত সপ্তাহে। ভেজালপুরের একটি আবাসনের পাশ থেকে পুলিশ এক মহিলার দেহ (dead body) উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের মনে হয়েছিল, পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যু হয়েছে। অস্বাভাবিক মৃত্যু হওয়ায় পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। ময়নাতদন্তে উঠে আসে, মহিলাকে খুন করা হয়েছে। আবাসন-লাগোয়া নজর ক্যামেরার (CCTV) ফুটেজে দেখা যায় দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে। ফুটেজ দেখে পুলিশ ওই দুইজনকে চিহ্নিত করে। তাদের জেরা করে পুলিশ খুনের কিনারা করে। আবাসনের কাছে একটি বাইক পড়েছিল। তদন্তে উঠে আসে খুন করতে দুই সুপারি কিলার (Supari killer) বাইক ভাড়া করেছিল। ধৃত দুই সুপারি কিলারের নাম জাভেদ এবং সতীশ। জাভেদ এবং সতীশকে জেরা করে তারা ওই গোয়েন্দা কর্তার অবস্থান জানতে পারেন।

জেরায় দুই সুপারি কিলার স্বীকার করে নেয় ওই গোয়েন্দা কর্তা তাঁর স্ত্রীকে খুন করতে ১৫ হাজার টাকা দেয়। জানায়, স্ত্রীর সঙ্গে প্রতিদিন কোনও না কোনও বিষয়ে ঝামেলা হয়। এই ঝামেলা তার পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না। তাই, স্ত্রীকে খুন করার সিদ্ধান্ত নিয়েছে।

পরিত্যক্ত বাড়িতে ‘ধর্ষণ’ মানসিক ভারসাম্যহীন কিশোরীকে, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?