জম্মু-কাশ্মীরে ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত, বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে এনসি-কংগ্রেস জোট

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: ৩৭০ ধারা প্রত্যাহারের পরে প্রথম বিধানসভার ভোট অনুষ্ঠিত হয়েছিল জম্মু-কাশ্মীরে। দীর্ঘ ১০ বছর বাদে মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার জন্য ভোটের লাইনে দাঁড়ালেও উপত্যকাবাসী স্পষ্টভাবে কোনও দলকে সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেননি। বরং ত্রিশঙ্কু বিধানসভার পক্ষেই রায় দিয়েছেন। যদিও বিজেপির তুলনায় সরকার গঠনে অনেকটাই এগিয়ে রয়েছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। কংগ্রেস নেতৃত্ব আশাবাদী নির্দল ও অন্যান্যদের সমর্থনে তাঁরাই সরকার গড়বেন। বিজেপি নেতৃত্বও সরকার গঠনের আশা কার্যত ছেড়ে দিয়েছে।

দীর্ঘ ১০ বছর বাদে গত মাসেই তিন দফায় জম্মু-কাশ্মীর বিধানসভার ৯০ আসনে ভোটগ্রহণ হয়েছিল। বিজেপির তরফ থেকে ৩৭০ ধারা প্রত্যাহারকে হাতিয়ার করে ভোট প্রচারে ঝাঁপানো হয়েছিল। কংগ্রেস-এনসি জোটও ৩৭০ ধারা প্রত্যাহারের বিরোধিতায় সুর চড়িয়েছিল। তবে মেহবুবা মুফতির পিডিপি এবং বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি আলাদা প্রার্থী দেওয়ায় রাজনৈতিক লাভের অঙ্ক কষেছিলেন অমিত শাহ-জেপি নাড্ডারা। কিন্তু শনিবার বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে, বিজেপি শীর্ষ নেতৃত্বের বিরোধী ভোট ভাগাভাগির কৌশল কাজে লাগেনি।

‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র বুথফেরত সমীক্ষা অনুযায়ী, জম্মু-কাশ্মীরে এনসি-কংগ্রেস জোট জিততে পারে ৩৫ থেকে ৪৫টি আসনে। বিজেপি পেতে পারে ২৪ থেকে ৩৪টি আসন। পিডিপি পেতে পারে ৪ থেকে ৬টি আসন আর অন্যান্যরা পেতে পারে ৮-২৩টি আসন।

‘ইন্ডিয়া টুডে ও সি ভোটার’ এর সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ২৭ থেকে ৩২টি আসনে। কংগ্রেস-এনসি জোট পেতে পারে ৪০ থেকে ৪৮টি আসন। পিডিপি’র ঝুলিতে যেতে পারে ৬ থেকে ১২টি আসন। অন্যান্যরা পেতে পারে ৬ থেকে ১১টি আসন। হিন্দি দৈনিক সংবাদপত্র ‘দৈনিক ভাস্কর’ এর সমীক্ষা জানাচ্ছে, কংগ্রেস-এনসি’র ঝুলিতে যেতে পারে ৩৫-৪০ আসন। বিজেপি পেতে পারে ২০ থেকে ২৫টি আসন। পিডিপি ৪ থেকে ৭ এবং অন্যান্যরা ১২ থেকে ১৮টি আসনে জিততে পারে।

সমীক্ষা সংস্থা ‘পিপলস পালস’ এর সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস-এনসি জোট পেতে পারে ৪৬ থেকে ৫০টি আসন। সেখানে বিজেপি জিততে পারে ২৩ থেকে ২৭টি আসনে। মেহবুবা মুফতির পিডিপি পেতে পারে ৭ থেকে ১১টি আসন এবং অন্যান্যরা পেতে পারে ৪ থেকে ৬টি আসন। উল্লেখ্য, ৯০ আসন বিশিষ্ট জম্মু-কাশ্মীরে সরকার গঠনের ম্যাজিক ফিগার হল ৪৬।

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক