পুনাওয়ালার নাম ভাঙিয়ে সেরাম ইনস্টিটিউট থেকে এক কোটি টাকা হাপিস, গ্রেফতার সাত

সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালার নাম ভাঙিয়ে এক কোটিরও বেশি টাকা গায়েবের অভিযোগে সাতজনকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি : সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালার নাম ভাঙিয়ে এক কোটিরও বেশি টাকা গায়েবের অভিযোগে সাতজনকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। এ বছর সেপ্টেম্বরে এই প্রতারনার ঘটনা ঘটে। যদিও চক্রের মূল চাঁই এখনও ফেরার।

সেপ্টেম্বরে সেরাম ইনস্টিটিউটের পরিচালক মণ্ডলীর সদস্য সতীশ দেশপান্ডের কাছে আদর পুনাওয়ালার নামে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। তাতে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে সেই নম্বরে ১.০১ কোটি টাকা পাঠাতে বলা হয়। সংস্থার সিইও মেসেজ পাঠিয়েছেন ভেবে দেশপান্ডে পুরো টাকাটাই ওই অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। পরে জানা যায় পুরো ব্যাপারটিই ভুয়ো। পুনাওয়ালা কোনও মেসেজ পাঠাননি। সংস্থার পক্ষ থেকে পুলিশে অভিযোগ করা হয়। তদন্তে নামে পুনের পুলিশ। তদন্তে নেমে দেখা যায় যে, আটটি অ্যাকাউন্টে ওই ১.০১ কোটি টাকা সরানো হয়েছে। সেই সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। শনিবার ওই প্রতারনা কাণ্ডে সাতজনকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে পুনের ডেপুটি পুলিশ কমিশনার স্মার্টানা পাতিল বলেন, ‘টাকা গায়েবের ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল চক্রী এখনও অধরা। তাঁর খোঁজ চলছে। ওই আট অ্যাকাউন্ট ছাড়া আরও ৪০টি অ্যাকাউন্টে সিজ করা হয়েছে’। এ ব্যাপারে অবশ্য সেরাম ইনস্টিটিউটের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি