বিয়ের প্রস্তাবে ‘না’, হাসপাতালে ঢুকে নার্সের উপরে ছুরি নিয়ে হামলা যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সরাসরি প্রেয়সীর উপরেই হামলা(Attempt To Murder) করে বসলেন এক যুবক। রোমহর্ষক এই ঘটনা ঘটেছে কর্ণাটকের(Karnataka Incident) বেলাগাভিতে। পেশায় নার্স(Nurse) ওই যুবতী প্রকাশ যাদব নামের ওই যুবকের কাছ থেকে পাওয়া বিয়ের প্রস্তাব নাকচ করে দেন। এরপর বদলা নিতেই প্রকাশ সরাসরি হাসপাতালে ঢুকে ছুরি দিয়ে আক্রমণ চালায় ওই নার্সের উপর। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্ত্বরে।

অভিযুক্ত যুবকের হামলা করার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে ছুরি নিয়ে আঘাত করার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে প্রকাশ, অন্যদিকে ওই নার্স সাহসিকতার সাথে আততায়ীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নিজেকে রক্ষা করছেন। এদিন প্রকাশ হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করে এবং রিসেপশনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে, এরপর লোক চলাচল কম হতেই সে নার্সের উপর নৃশংস হামলা চালায়। এদিকে আচমকা আক্রমণে হতচকিত হয়ে যান ওই নার্স। যদিও আক্রমণের তীব্রতা সত্ত্বেও ওই নার্স নিজেকে রক্ষা করে পালাতে সক্ষম হন।

এই ঘটনাটি ঘটেছে গত ৩০শে অক্টোবর। তবে ঘটনার ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যুবকের নৃশংসতার বিরুদ্ধে নার্সের সাহসী পদক্ষেপ মুগ্ধ করেছে নেটিজেনদের। অনেকেই মন্তব্য করেছেন, ‘আজকের প্রজন্মের মেয়েদের আত্মরক্ষার স্বার্থে এভাবেই ঘুরে দাঁড়ানো উচিৎ ’, কেউ কেউ লিখলেন, ‘ওই সাহসী নার্সকে কুর্ণিশ’। এই ঘটনায় হাসপাতালের রোগী ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এমনকি অনেকে ভয়ে পালিয়েও যান। যদিও স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং অভিযুক্ত প্রকাশকে গ্রেফতার করা হয়। খাদে বাজার থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে এবং তদন্ত অব্যাহত থাকায় প্রকাশ এখনও জেল হেফাজতে রয়েছে বলেই জানা গিয়েছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের