‘কোনও দিন কংগ্রেসে যাব না’, ঘোষণা প্রশান্ত কিশোরের

এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঘুবংশপ্রসাদ সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে বৈশালীতে হাজির হয়েছিলেন প্রশান্ত কিশোর।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: ডুবন্ত জাহাজ কংগ্রেসে (Congress) যোগ দেওয়া তো দূরের কথা, কোনও দিন দেশের শতাব্দী প্রাচীন দলের ভোট কুশলীর (election strategist) দায়িত্বও পালন করবেন না। মঙ্গলবার এমনটাই ঘোষণা করেছেন দেশের সেরা ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। তাঁর কথায়, ‘কংগ্রেসের বর্তমান নেতৃত্ব যাঁদের হাতে তাঁরা নিজেরা তো ডুবছেনই উল্টে সবাইকে নিয়ে ডুবতে চান। তাই আমি কখনই ওই ডুবন্ত নৌকার সওয়ারি হব না। কংগ্রেসে যাওয়ার কিংবা ওই দলের হয়ে কাজ করার প্রশ্নই ওঠে না।’ দেশের সেরা ভোট কুশলীর এমন ঘোষণা নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঘুবংশপ্রসাদ সিংয়ের (former Union Minister Raghuvansh Prasad Singh) প্রতি শ্রদ্ধা জানাতে বৈশালীতে হাজির হয়েছিলেন প্রশান্ত কিশোর। সেখানেই বেশ কিছু সাধারণ মানুষের সঙ্গে ঘরোয়াভাবে আড্ডা দেন তিনি। ওই আড্ডাতেই উপস্থিত একজন কংগ্রেস সম্পর্কে তাঁর অভিমত জানতে চান। জবাব দিতে গিয়ে সোনিয়া গান্ধির দলকে কটাক্ষ করে পিকে (Prashant Kishor) বলেন, ‘বর্তমানে কংগ্রেসের নেতৃত্ব যাঁদের হাতে, তাঁরা সবাইকে নিয়ে ডুবতে চান। কিন্তু আমি সেই ডুবন্ত নৌকায় সওয়ার হতে রাজি নই। কেননা, কংগ্রেসের সঙ্গে গেলে, আমিও ডুবে যাব।’

কংগ্রেসের হয়ে তাঁর পক্ষে কেন কাজ করা সম্ভব নয়, তার ব্যাখ্যা দিতে গিয়ে দেশের সেরা ভোট কুশলী (election strategist) বলেন, ‘২০১৫ সালে আমরা বিহারে জিতেছি। ২০১৭ সালে পঞ্জাবে জিতেছি। ২০১৯ সালে জগনমোহনকে জিতেয়েছি। তামিলনাডু, পশ্চিমবাংলায়ও জিতেছি। গত ১১ বছরে আমরা একটি নির্বাচনে হেরেছি। আর সেই নির্বাচন হল, ২০১৭ সালের উত্তরপ্রদেশের বিধানসভা ভোট। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আর কখনও কংগ্রেসের হয়ে কাজ করব না।  

গাজিয়াবাদে ঘরের মধ্যে মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক স্বামী

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?

৩৫ হাজার দর্শক, ৩ হাজার ঢাকি, মহালয়ায় ইডেনে মেগা অনুষ্ঠান, থাকবেন মোদি

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন