‘ভ্রূণের মধ্যে আরও একটি ভ্রূণ’, অন্তঃসত্ত্বাকে পরীক্ষা করতেই চোখ কপালে চিকিৎসকদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একটি ভ্রূণের ভিতরে বেড়ে উঠছে আরও একটি অপরিণত ভ্রূণ। ৩২ বছর বয়সী গর্ভবতী মহিলার শরীরে দেখা গেল বিরল চিত্র । ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বুলধানা জেলায় । ওখানকার বাসিন্দা ওই মহিলা পরীক্ষা করে এই ঘটনা জানতে পেরেছেন চিকিৎসকেরা।  ডাক্তারি পরিভাষায় এই ঘটনাকে বলা হয় ‘Fetus in fetu’।

বুলধানা জেলার সরকারি হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন , ৩৫ সপ্তাহের গর্ভবতী ওই মহিলা নিয়মিত চেক-আপের জন্য বুলধানা জেলা মহিলা হাসপাতালে আসেন । এবার তাঁর শারীরিক পরীক্ষার সময় দেখা যায় একটি ভ্রূণের মধ্যে বেড়ে উঠেছে আরও একটি ভ্রূণ এবং সেই ভ্রূণটি অপরিণত । তবে এখন প্রসূতি এখন সুস্থ রয়েছেন বলে খবর ।

হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রসাদ আগরওয়াল  জানিয়েছেন , ‘পাঁচ লক্ষের মধ্যে একটি এমন ঘটনা ঘটে । এখন পর্যন্ত গোটা বিশ্ব জুড়ে ২০০ জনের সঙ্গে ঘটেছে এই ঘটনা। এরমধ্যে ভারতের রয়েছে ১০ থেকে ১৫  জন ।  আমরা  ভাগ্যবান যে ৩৫ সপ্তাহের মধ্যে  স্বাভাবিক ভাবে বেড়ে ওঠা ভ্রূণের তলপেটের কাছে আরও একটি ভ্রূণের মতো বিষয় নজরে পড়েছে ।  ভ্রূণের মধ্যে ভ্রূণ, যা বিশ্বের বিরলতম ঘটনাগুলির মধ্যে একটি।‘   ইতিমধ্যেই মহিলাটিকে সুস্থভাবে সন্তান প্রসবের জন্য পার্শ্ববর্তী ছত্রপতি সম্ভাজিনগরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!