সর্বসম্মতিক্রমে বিহার বিধানসভার স্পিকার নির্বাচিত প্রেম কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা : অবশেষে সর্বসম্মতিক্রমে বিহার বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন প্রবীণ বিজেপি নেতা প্রেমকুমার (Prem Kumar)। বিহারের উপ মুখ্যমন্ত্রী বিজয় সিনহা (Bijay Sinha) এবং সম্রাট চৌধুরীর (Samrat Chowdhury) উপস্থিতিতে সোমবার পটনায় মনোনয়ন জমা করেছিলেন তিনি।

প্রো-টেম স্পিকার নরেন্দ্র নারায়ণ যাদব জানিয়েছেন প্রেমকুমারই একমাত্র প্রার্থী হিসেবে বাছাই করা হয়েছে। ভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে তাঁকেই বেছে নেওয়া হয়েছে। গয়া টাউন থেকে আটবার নির্বাচিত হয়েছেন বিধায়ক প্রেম কুমার। সোমবার মনোনয়ন পেশের পর মঙ্গলবার স্পিকার নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছিল। তারপরেই মঙ্গলবার স্পিকার ঘোষণা করা হয়েছে।

বিহারের ১৮ তম স্পিকার হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। বিরোধীরা তাঁর পক্ষেই এদিন ভোট দিয়েছেন। ফলে বিনা বাধায় স্পিকার পদে বসতে চলেছেন প্রবীণ বিজেপি নেতা প্রেমকুমার। তেজস্বী যাদব বিধানসভার স্পিকার নির্বাচিত হওয়ার জন্য প্রেম কুমারকে অভিনন্দন জানিয়েছেন। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি জানিয়েছেন, প্রেম কুমার শাসক দল এবং বিরোধী দল উভয়কেই সমান গুরুত্ব দিয়ে দেখবেন। এক সাক্ষাৎকারে প্রেমকুমার বলেছিলেন, তাঁর ওপর দায়িত্ব এলে নিষ্ঠার সঙ্গে সেই কাজ করবেন। রাজনৈতিক অভিজ্ঞতা ও তাঁর শান্ত স্বভাব কাজ করতে সাহায্য করবে।

প্রেমকুমার বিজেপি থেকে তৃতীয় স্পিকার হলেন। তিনি বিহারের রাজনীতিতে একজন জ্ঞানী এবং অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তাঁর শান্ত এবং সংযত আচরণ ভারসাম্যপূর্ণভাবে সংসদ পরিচালনার দক্ষতার ইঙ্গিত দেয়। ৮ বারের বিধায়ক ছিলেন তিনি। ২ দশক ধরে মন্ত্রীত্বের অভিজ্ঞতা রয়েছে। শক্তিশালী জনসমর্থন প্রেমকুমারকে স্পিকার পদে বসার পথ সহজ করেছে।

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূল পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক

সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র রাখার অভিযোগ, গ্রেফতার ‘কান কাটা’ দেবুর অন্যতম সহযোগী

মাংস ছাড়াই এত সুস্বাদু বিরিয়ানি! একবার বাড়িতেই বানিয়ে ফেলুন

খালি পায়ে ৩,৫৫০ সিঁড়ি বেয়ে তিরুপতি মন্দিরে জাহ্নবী, ভগবানের কাছে কী চাইলেন?

বাংলাদেশের রংপুরে বিষ মদ পানে প্রাণ গেল ৫ জনের

প্রয়াত প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান ও প্রযোজক পহলাজ নিহালানি, শোকে স্তব্ধ বলিউড

সোনা পাপ্পুর মামলায় ইডির দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে ঘনিষ্ঠ কল্যাণ শুক্লা

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

সিলিন্ডারের আগুনে খাটের নিচেই পুড়ে মৃত্যু ৪ বছরের একটি শিশুর

আজব শখ, জেল দেখার ইচ্ছে পূরণে নিজের স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক

পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়