ক্লাসরুমে গোবর দিয়ে কী করলেন শিক্ষিকা, ভাইরাল হতেই জবাব অধ্যক্ষার

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্লাসে ঢুকতে নাকে এল অদ্ভুদ একটা গন্ধ। একটু লক্ষ্য করতেই নজরে এল ক্লাসরুমের দেওয়াল। দেওয়াল জুড়ে শুধুই  গোবর। শিক্ষিকা নিজের হাতেই ক্লাসরুমের দেওয়ালে গোবর লাগাচ্ছেন। এই ভিডিও মুহূর্তের মধ্যেই হয়ে পড়েছে ভাইরাল। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘এই মুহুর্তে’।

কিন্তু কেন ক্লাসরুমের দেয়ালে গোবর লেপছেন অধ্যক্ষ? উঠছে সেই প্রশ্নও। বিতর্কের মাঝে পড়ে শেষমেশ মুখ খুললেন লক্ষ্মীবাঈ কলেজের অধ্যক্ষা প্রত্যুষ বৎসলা। তিনি স্পষ্ট করে জানালেন, এটি কলেজের একটি গবেষণার অংশ বিশেষ। তিনি নিজেও এই কাজে যোগ দিয়েছিলেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

কেউ কেউ বলেছেন, ক্লাসের মধ্যেই যদি কোনও শিক্ষিকা এমন আচরণ করেন, তাহলে পড়ুয়ারা সেখানে কেন আসবে।গ্যাঁটের কড়ি খরচ করেই তাঁরা আসে পড়াশোনা করতে। তবে বহুজন অধ্যক্ষার ওই কাজের প্রশংসা করেছেন। বিশেষ করে তিনি নিজেই গোবর লেপার কাজে নেতৃত্ব দিয়েছেন বলে জানান।

সবকিছুর পর অধ্যক্ষা জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রখর গরম থেকে ক্লাসরুমকে ঠাণ্ডা রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লির মতো জায়গায় অসহ্য গরম থেকে রেহাই কীভাবে মিলতে পারে, সেটাই গবেষণার জন্যই এই কাজ করা হয়েছে। গোবর হল এই কাজে অত্যন্ত উপযোগী বস্তু। এই প্রসঙ্গে তিনি তুলে এনেছেন, গ্রামে মাটির বাড়ির কথা। সেখানেও মাটির সঙ্গে গোবর মিশিয়ে বাড়ি লেপার কাজ হয়। সেইক্ষেত্রেও বাড়ি ঠাণ্ডা থাকে তুলনামূলক। কারণ গোবর তাপ নিরোধক। পাশাপাশি সেটি জীবানুবাশকও বটে। ফলে ক্লাসরুমে গোবর লেপার কাজটি একটি প্রকল্পের অংশ মাত্র।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর