মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন Priyanka

দুদিনের নব সঙ্কল্প কর্মশালা শিবিরের আয়োজন করা হয়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ:  উত্তরপ্রদেশে দলের বৈঠক চলাকালীন আচমকাই সেখান থেকে বেরিয়ে গেলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi)। দিল্লি ফেরার বিমান ধরতে সোজা চলে যান বিমানবন্দর। সনিয়া-তনয়ার এই আচরণে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব রীতিমতো বিস্মিত। বৈঠক ছেড়ে প্রিয়াঙ্কার (Priyanka) বেরিয়ে আসার কারণ কিছু জানা যায়নি।

উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দলীয় কর্মীদের মনবল চাঙ্গা করতে এবং পায়ের তলা থেকে হারিয়ে যাওয়া মাটি পুনরুদ্ধার করতে সেখানে দুদিনের নব সঙ্কল্প কর্মশালা শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে যোগ দিতে বুধবার উত্তরপ্রদেশ পৌঁছন প্রিয়াঙ্কা(Priyanka)  গান্ধি। এই কর্মশালা চলবে শুক্রবার পর্যন্ত। নির্ধারিত সময়ের আগেই তিনি সেখানে পৌঁছে যান। তাঁর মধ্যে কোনও অস্বাভাবিকতাও কেউ লক্ষ্য করেননি। কিন্তু বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন।

রাজ্য প্রদেশ কংগ্রেসের মিডিয়া সেলের সহসভাপতি পঙ্কজ শ্রীবাস্তব জানিয়েছে, ‘পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে শুরু হয় নব সঙ্কল্প কর্মশালা। প্রিয়াঙ্কা গান্ধিও (Priyanka Gandhi)এসেছিলেন। কিন্তু বৈঠক শেষ হওয়ার আগেই আচমকা তিনি সেখান থেকে বেরিয়ে দিল্লি ফিরতে সোজা বিমানবন্দর চলে যান। ঠিক কী কারণে তিনি বৈঠক ছেড়ে চলে গেলেন তার কারণ এখনও কিছু আমরা জানি না।’

যদিও একটি সূত্র বলছে, মা সনিয়া গান্ধি করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়েছেন মেয়ে। সে কারণে বৈঠক চলাকালীন তিনি মাঝপথেই উঠে আসেন।

আরও পডুন ‘কোনও দিন কংগ্রেসে যাব না’, ঘোষণা প্রশান্ত কিশোরের

মাঝগঙ্গায় কৃষকদের ডিঙি উল্টে মৃত ২, নিখোঁজ অনেকে

গরমে শরীর রাখুন ঠান্ডা, চিনি ছাড়াই বানিয়ে ফেলুন তরমুজ পুদিনার স্বাস্থ্যকর জুস

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

গরমে পেট ঠান্ডা রাখতে ও হজম সমস্যা থেকে বাঁচতে বানিয়ে নিন দই লাউ

ট্যাংরায় তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার রাশি রাশি ভোটার ও আধার কার্ড

তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগ, পুলিশের জালে ‘পুষ্পা’ জাহাঙ্গির ঘনিষ্ঠ ইস্রাফিল

TRP-এর শীর্ষে জোড়া ধামাকা, মুখ পুড়ল ‘পরিণীতা’-র, বাজিমাত ‘বিদ্যা ব্যানার্জি’-র

ইশান আউট হতেই ক্যামেরায় ধরা পড়ল হায়দরাবাদের মালকিন কাব্যার অদ্ভুত প্রতিক্রিয়া, ভাইরাল ভিডিও

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

স্বাদে ও গন্ধে  দুর্দান্ত! ঘরেই বানান রেস্তরাঁ স্টাইল মশলাদার ফিশ কারি

সুইমিংপুলে নামতেই মর্মান্তিক পরিণতি স্কুল ছাত্রের, ব্যাপক চাঞ্চল্য আসানসোলে

২৯ বলে ৯৭ রান করে সমাজমাধ্যমে ৩ শব্দের বিশেষ বার্তা বৈভবের, কি লিখলেন?