কর্ণাটকবাসীর জন্য হনুমান মন্দিরে পুজো দিলেন প্রিয়ঙ্কা গান্ধি

সকাল ১১টা পর্যন্ত গণনা অনুযায়ী ২২৪টি আসনের মধ্যে ১১৭টি কেন্দ্রে এগিয়ে রয়েছে কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্নাটক (Karnataka) বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। শনিবার সকাল ৮টা থেকে ৩৬টি কেন্দ্রে শুরু হয়েছে ভোট গণনা। সেই আবহে কর্ণাটকবাসীর মঙ্গল কামনা করে হনুমান মন্দিরে পুজো দিলেন প্রিয়ঙ্কা গান্ধি (Priyanka Gandhi)। শনিবার হিমাচল প্রদেশের সিমলায় জাখু হনুমান মন্দিরে পুজো দেন সনিয়া-কন্যা।

প্রিয়ঙ্কা গান্ধির পুজো দেওয়ার বিষয়ে কংগ্রেস নেতারা বলেন, কর্ণাটক-সহ গোটা দেশে শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন প্রিয়ঙ্কা। উল্লেখ্য কর্ণাটকে বিধানসভা ভোটের প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছে কংগ্রেস। সে রাজ্যে সরকার গঠনের বিষয়ে আশাবাদী হাত শিবির।

সকাল ১১টা পর্যন্ত গণনা অনুযায়ী ২২৪টি আসনের মধ্যে ১১৭টি কেন্দ্রে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিজেপি এগিয়ে রয়েছে ৭১টি আসনে। জেডিএস ২৯টি আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্যরা এগিয়ে রয়েছে ৭টি কেন্দ্রে। এদিন সকাল থেকে হাত শিবিরের এগিয়ে থাকায় ইতিমধ্যে উচ্ছ্বাসে আবির মাখতে শুরু করেছেন কংগ্রেস কর্মী সমর্থকরা। দিল্লিতে কংগ্রেস কার্যালয়ের সামনে স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে নৃত্য করতে দেখা যায় কংগ্রেস কর্মীদের। অন্যদিকে কর্নাটকে কংগ্রেস প্রধান ডি কে শিবকুমারের বাড়ির সামনে মিষ্টি বিলি করেন কর্মীরা।

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ