‘দেশের জন্য আমার মা মঙ্গলসূত্র বিসর্জন দিয়েছেন’, মোদিকে জবাব প্রিয়াঙ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ভোটপ্রচারে রাজস্থানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধর্মীয় মেরুকরণের রাস্তায় হেঁটে বলেছিলেন, ‘কংগ্রেস ক্ষমতায় ফিরলে মহিলাদের গলার মঙ্গলসূত্র কেড়ে নেবে।’ ওই মন্তব্যের জন্য এবার প্রধানমন্ত্রীকে পাল্টা বিঁধলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। মঙ্গলবার বেঙ্গালুরুর জনসভায় রাজীব গান্ধির নৃশংস হত্যাকাণ্ডের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ‘মোদি হলেন দেশের একমাত্র নেতা যার কাছ থেকে মিথ্যা ছাড়া আর কিছু আশা করা যায়নি। কংগ্রেস যদি মঙ্গলসূত্র কেড়ে নেয়, তাহলে আমার মা (সোনিয়া গান্ধি) কেন মঙ্গলসূত্র হারালেন? উনি তো এই দেশের জন্যই মঙ্গলসূত্র বিসর্জন দিয়েছেন।’

প্রথম দফার ভোটের পরেই ধর্মীয় মেরুকরণের পথে হেঁটে মুসলিম বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে মোদির বিরুদ্ধে। রাজস্থান-সহ গোবলয়ের রাজ্যগুলিতে প্রচারে গিয়ে উন্নয়নের কথা বলার পরিবর্তে হিন্দুত্বের আবেগে সুড়সুড়ি দিয়ে ভোট কব্জা করার কৌশল নিয়েছেন মোদি-সহ বিজেপির শীর্ষ নেতারা। মঙ্গলবার সেই কৌশলের নিন্দা করে প্রিয়াঙ্কা বলেন, ‘মোদিজি বলেছেন, কংগ্রেস এলে আপনাদের মঙ্গলসূত্র কেড়ে নেবে। মা-বোনদের সোনা-দানা লুঠ করবে। ৭০ বছরের উপরে দেশ স্বাধীন হয়েছে। তার মধ্যে কংগ্রেস ক্ষমতায় থেকেছে ৫৫ বছর। ওই ৫৫ বছরে আপনাদের সোনা, মঙ্গলসূত্র কেড়ে নিয়েছে? যুদ্ধের সময় আমার ঠাকুরমা ইন্দিরা গান্ধি নিজের গয়না দান করেছেন। আমার মা নিজের মঙ্গলসূত্র বিসর্জন দিয়েছেন দেশের জন্য।’

গত ১০ বছরে মোদি বেকারত্ব, মূল্যবৃদ্ধি রুখতে প্রয়োজনীয় কোনও পদক্ষেপ নেননি বলেই ভোটপ্রচারে ধর্মীয় উস্কানি দিয়ে ভোট হাসিলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা। তাঁর কথায, ‘মোদি জমানায় বেকারদের চাকরি হয়নি। দেশে জিনিসের দাম অস্বাভাবিক বেড়েছে। ফসলের ন্যায্য দাম না পেয়ে কৃষকরা লাগাতার আত্মহত্যা করে চলেছেন। মণিপুরে মেয়েদের নগ্ন করে ঘোরানো হয়েছে। ওই সব সমস্যা নিয়ে মোদি টুঁ শব্দটি করছেন না। কেননা, টুঁ শব্দটি করার স‍ৎ সাহস নেই।’

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

মালদহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়