মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির হাত ধরেই রাজনীতিতে প্রবেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজীবের নির্দেশেই কংগ্রেসের যুবসভানেত্রী হয়েছিলেন মমতা। তৃণমূলনেত্রীর কালীঘাট থেকে দিল্লির পরিচিতির পিছনে যথেষ্ট অবদান ছিল রাজীব গান্ধির। এমনকি মমতাকে স্নেহও করতেন তিনি। আজ, বৃহস্পতিবার সংসদ চত্বরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেই কথাই স্মরণ করিয়ে দিলেন রাজীব তনয়া প্রিয়াঙ্কা।

এদিন তৃণমূল থেকে এনসিপিআই-তে যাওয়া দলবদলু কুড়ি সাংসদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেহেতু তিনি লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড তাই সংসদের বাইরে একাই বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাঁর বুকে সাঁটা ছিল কুড়ি জন দলবদলু সাংসদের ছবি। সঙ্গে জোরে জোরে কাকলি ঘোষ দস্তিদার-সুদীপ বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ। তখনই তাঁর কাছে এগিয়ে আসেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, বিহারের পূর্নিয়ার সাংসদ পাপ্পু যাদব সহ অন্যান্যরা। কল্যাণকে দেখে সকলেই হাসতে হাসতে এগিয়ে যান। কল্যাণ তাঁদের দেখে উত্‍সাহে আরও জোরে স্লোগান দিতে থাকেন।

আরও পডুন: সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

তারপরেই প্রিয়াঙ্কাকে কল্যাণ বললেন, ‘গদ্দারদের নিয়ে বসে আছেন নরেন্দ্র মোদি।’ তারপরেই লোকসভায় প্রিয়াঙ্কার ভাষণের প্রশংসা করে কল্যাণ বলেন, ‘সে দিন সংসদে খুব বললেন আপনি। রাহুলজিও ভাল বলেছেন।’ তখন প্রিয়াঙ্কা শ্রীরামপুরের সাংসদকে বলেন, ‘আপনার গলায় যে পোস্টার ঝুলছে, কাদের ছবি?’ তার উত্তরে কল্যাণ বলেন, ‘এখানে ২০ জন গদ্দার সাংসদ রয়েছে, মোদিজির পাশে বসে আছেন। ওদের তো সাংসদ পদ খারিজ হওয়া উচিত।’ তখন প্রিয়াঙ্কা গান্ধি মজার ছলে কল্যাণকে বলেন, ‘কিছু লোক প্রথমে আমাদের এখান থেকে আপনাদের দলে গেল। এখন আপনাদের দল থেকে বিজেপি-তে।’ সেই কথাকে কেন্দ্র করে হাসাহাসিও হয় তাঁদের মধ্যে।

প্রিয়াঙ্কাকে পাল্টা কল্য়াণ বলেন, ‘আপনাদের দল থেকে ২০১৪ সালে অনেকে তৃণমূলে চলে এসেছিল, কারণ পশ্চিমবঙ্গের আপনাদের পার্টির কোনও রাজনৈতিক প্রাসঙ্গিকতা ছিল না। ওরা তো আমাদের দলের টিকিটে জিতেছিল। কখনও আপনাদের দলের টিকিটে সংসদে ঢুকতে পারেনি। কংগ্রেসে তো আমিও ছিলাম। আমি তো যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আপনারা তো দিদিকে তাড়িয়ে দিয়েছিলেন ১৯৯৭ সালে। দিদিকে না তাড়ালে আজ এরকম হাল হত না কংগ্রেসের।’ তখনই ওয়েনাড়ের সাংসদ কল্যাণকে স্মরণ করান, ‘রাজীবিজি কিন্তু মমতাকে স্নেহ করতেন।’

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা