দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লোকসভার সাংসদ হিসাবে শপথ নিলেন প্রিয়াঙ্কা, সংসদে মা-দাদার সঙ্গেই দায়িত্ব সামলাবেন

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভায় সাংসদ হিসাবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। বৃহস্পতিবার পার্লামেন্টে দাঁড়িয়ে দাদা রাহুল গান্ধির মত সংবিধান হাতে নিয়ে তিনি শপথ নেন। এদিন  প্রিয়াঙ্কার শপথের পরেই গান্ধি  পরিবারের তিন সদস্য সংসদের সদস্য হলেন। সনিয়া গান্ধি রাজ্যসভার সাংসদ। অন্যদিকে রাহুল গান্ধি লোকসভার সাংসদ এবং বিরোধী দলনেতা ।

২০২৪-এর লোকসভা ভোটে ওয়েনাড় ও রায়বরেলী লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হন  রাহুল গান্ধি ।তবে সংসদীয় এলাকা হিসাবে রায়বরেলীকেই বেছে নেন তিনি । ফলে ওয়েনাড়ে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে দাঁড়ায় প্রিয়াঙ্কা গান্ধি। আর তাতেই  দাদার জয়ের ব্যবধান টপকে ৪ লক্ষের বেশি ভোটে জেতেন তিনি । বলা বাহুল্য, চলতি বছর  লোকসভা ভোটে লড়েননি সনিয়া গান্ধি । রাজ্যসভার সাংসদ হিসাবেই থাকতে চেয়েছেন। এবার তাঁর দুই সন্তানই লোকসভায়।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রিয়াঙ্কা গান্ধি  বঢরা রাজনীতিতে প্রবেশ করেন। পূর্ব উত্তর প্রদেশের কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্বে নিযুক্ত হন। পাশাপাশি  তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ এবং অন্যান্য রাজ্যে কংগ্রেস দলকে পরিচালনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরপরেই ওয়েনাড়ে উপনির্বাচনে কংগ্রেসের হয়ে লড়াই করে প্রিয়াঙ্কা। আর সেখানেই বিপুল ভোটে তিনি জয়ী হন এবং  লোকসভায় সাংসদ হিসাবে  দায়িত্ব ভার গ্রহণ করেন।

বলা বাহুল্য,  গান্ধি পরিবারের সদস্য হিসাবে প্রথম সংসদে নির্বাচিত হয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধির ঠাকুরদা ফিরোজ গান্ধি। তার পর সংসদে পা রেখেছিলেন ইন্দিরা গান্ধি, সঞ্জয় গান্ধি, রাজীব গান্ধি, মানেকা গান্ধি, সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি ও বরুণ গান্ধি। নবম সদস্য হিসাবে দায়িত্ব নিলেন  প্রিয়াঙ্কা৷

Published by:

Share Link:

More Releted News:

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বাইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি TVK প্রধান বিজয়ের

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ