দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হিমাচলের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার দায়িত্বে প্রিয়ঙ্কা

নিজস্ব প্রতিনিধি, সিমলা:  হিমাচলে মুখ্যমন্ত্রীর আসনে কে বসবেন, সেই ঘোষণার দায়িত্ব কংগ্রেস শীর্ষ নেতৃত্বের তরফ থেকে প্রিয়ঙ্কা গান্ধির ওপর অর্পণ করা হয়েছে। দলীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রবিবার এই ব্যাপারে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সনিয়া-তনয়ার হাতে দায়িত্ব তুলে দেওয়ার মূল কারণ, দলীয় নেতৃত্ব মনে করছে, হিমাচলে পালাবদলের নেপথ্য কারিগির তিনি। তাই, তাঁকে সম্মান জানাতেই পার্বত্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার দায়িত্ব তুলে দেওয়া হল।

শুক্রবার জয়ী বিধায়কদের নিয়ে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক রাজীব শুক্লা, ভূপেন্দ্র হুড়া, ভূপেশ বাঘেল-সহ রাজ্য প্রদেশের শীর্ষ নেতারা। হিমাচলে মুখ্যমন্ত্রী পদে দাবিদার হিসেবে এগিয়ে রয়েছেন সুখবিন্দর সিং সুকু। নিকটতম প্রার্থী ছিলেন বিজয় অগ্নিহোত্রী। কেন্দ্র ছিল হামিপুর। বিজয় অগ্নিহোত্রীকে তিনি দুই হাজারের বেশি ভোটে পরাজিত করেন।

হিমাচলে প্রার্থী দিয়েছিল আপ। হামিপুর কেন্দ্রে আপের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন শ্যাঙ্কি ঠুকরাল। রাজনৈতিকমহলের একাংশ মনে করছে, আপ ওই কেন্দ্র এবং অন্যান্য বিধানসভা কেন্দ্রে প্রার্থী না দিলে কংগ্রেসের সঙ্গে বিজেপি প্রার্থীদের ভোটের ব্যবধান অনেকটাই বাড়ত।

মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে এগিয়ে মুকেশ অগ্নিহোত্রীও। কেন্দ্র ছিল হারোলি। ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী করে রাম কুমারকে। সাত হাজারের বেশি ভোটে পরাজিত হন। তাই, দাবিদার অনেক হওয়ায় মুখ্যমন্ত্রী নির্বাচনের দায়িত্ব প্রিয়ঙ্কার হাতে তুলে দিল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। 

আরও পড়ুন হিমাচলে পালাবদল, মসনদে বসতে চলেছে কংগ্রেস

Published by:

Share Link:

More Releted News:

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বাইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি TVK প্রধান বিজয়ের

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ