প্রবল বৃষ্টি, পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুনেতে লাগাতার চলছে বৃষ্টি। এরমাঝে ঘটল বিপত্তি। আচমকাই মাঝ আকাশে  ভেঙে পড়ল পড়ল হেলিকপ্টার। জানা গিয়েছে, সেইসময় হেলিকপ্টারের মধ্যে ছিলেন চারজন। জোর কদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। পুনে রুরাল পুলিশের এসপি পঙ্কজ দেশমুখ জানিয়েছেন,’ এদিন মহারাষ্ট্রের পুনে জেলার পৌড় গ্রামের কাছে একটি বেসরকারি বিমান সংস্থার হেলিকপ্টার ভেঙে পড়েছে। সেটি  মুম্বই থেকে হায়দরাবাদ যাচ্ছিল। আর তখনই মাঝ আকাশে  ভেঙে পড়ে হেলিকপ্টারটি।‘  

সূত্রের খবর, হেলিকপ্টারটি ছিল Global Vectra ।  এই দুর্ঘটনায় জখম হয়েছেন হেলিকপ্টারের মধ্যে থাকা চারজন যাত্রী সহ পাইলট। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে তা এখন জানা যায়নি।  কীভাবে দুর্ঘটনা ঘটল তা অধরাই রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,পুনেতে খারাপ আবহাওয়ার জন্যই এই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, চলতি মাসে নেপালে কাঠমান্ডুতে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে ভেঙে পড়ে হেলিকপ্টার। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন পাঁচজন। এই ঘটনার পর ফের ভেঙে পড়ল হেলিকপ্টার । তাতে প্রশ্ন উঠছে বারবার কী করে এমন ঘটনা ঘটছে। এই ঘটনার জেরে যাত্রী নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ।

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

পুজোর আনন্দ হবে দ্বিগুণ, বাড়িতে অতিথি আপ্যায়নে বানান সুস্বাদু মিল্ক রোল বরফি

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় নিহত টাটা ক্যান্সার সেন্টারের নার্স শ্রীপর্ণা, শোকের ছায়া বৈদ্যবাটিতে

পুজোতে আত্মীয়স্বজনকে চমকে দিতে বানিয়ে ফেলুন সুস্বাদু লেবু চিংড়ির মালাইকারি

বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও হয়নি শেষরক্ষা, চোরবাগানে স্ত্রী আরতিকে হারিয়ে শোকে পাথর স্বামী

দুর্গা মণ্ডপের বাইরে আড্ডা দিচ্ছিলেন স্থানীয়রা! আচমকাই পিষে দিল গাড়ি, মৃত ৩

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

বয়সের ফারাক ৫৯ বছর! ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১-এর তরুণ

সৌদি আরবে ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার, মৃত্যু দুই আধিকারিকের

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম