স্ত্রী এবং ৮ বছরের ছেলেকে খুন করে আত্মঘাতী পুনের তথ্যপ্রযুক্তি কর্মী

পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই তথ্যপ্রযুক্তি কর্মী প্রথমে তাঁর স্ত্রী এবং ছেলেকে খুন করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রী এবং আট বছর বয়সী ছেলেকে খুন করে আত্মঘাতী হলেন ৪৪ বছর বয়সী এক তথ্যপ্রযুক্তি কর্মী। পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। বৃহস্পতিবার পুনের আউন্ধ এলাকায় ফ্ল্যাটের ভিতর থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের তরফে সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই তথ্যপ্রযুক্তি কর্মী প্রথমে তাঁর স্ত্রী এবং ছেলেকে খুন করেছে। এরপর নিজে আত্মহত্যা করেছে। মৃত তথ্যপ্রযুক্তি কর্মীর নাম সুদীপ্ত গঙ্গোপাধ্যায়, তাঁর স্ত্রী ও ছেলের নাম যথাক্রমে প্রিয়াঙ্কা এবং তানিষ্ক।

বিষয়টি নিয়ে পুনের চতুশৃঙ্গি থানার একজন পুলিশ আধিকারিক বলেন, ‘ওই দম্পতি ফোন কলে সাড়া না দেওয়ায় বেঙ্গালুরুতে বসবাসকারী সুদীপ্তের ভাই তাঁর এক বন্ধুকে বাড়ি গিয়ে দেখতে বলেছিলেন। সেই ব্যক্তি গিয়ে দেখেন ফ্ল্যাটটি বন্ধ অবস্থায় রয়েছে। এরপর তিনি নিখোঁজের অভিযোগ দায়ের করেন।’ অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। নিখোঁজ দম্পতির মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তদন্তকারীরা জানতে পারেন, মোবাইল ফোন ফ্ল্যাটের ভেতরেই রয়েছে। এরপর সুদীপ্তর ফ্ল্যাটে আসে পুলিশ। একটি ডুপ্লিকেট চাবি ব্যবহার করে ভিতরে ঢুকে পুলিশ দেখতে পায় সুদীপ্ত ঝুলন্ত অবস্থায় রয়েছেন। ফ্ল্যাটের মধ্যে পড়ে থাকতে দেখা যায় তাঁর স্ত্রী এবং পুত্রসন্তানের নিথর দেহ। পুলিশ জানিয়েছে প্রিয়াঙ্কা এবং তানিষ্কের মুখ পলিথিনে মোড়া ছিল। তবে ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজে ব্যবসা শুরু করার জন্য একটি সফ্টওয়্যার ফার্মে চাকরি ছেড়ে দিয়েছিলেন সুদীপ্ত।

কুলতলীর ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

দিনের শুরুতেই ধাক্কা, বুধবার বাজার খুলতেই ৭০০ পয়েন্ট নীচে Sensex

সুরেন্দ্রনাথ কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু

পরিত্যক্ত বাড়িতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের