নিজে হারলেন, দলকেও ডোবালেন পঞ্জাবের বিদায়ী মুখ্যমন্ত্রী

চমকাউর সাহেব ও ভাদাউর আসন থেকে হেরে গিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডিগড়: তিনি দলিত সম্প্রদায়ের। আর ক্যাপ্টেন অমররিন্দর সিংকে সরিয়ে তাঁর হাতেই পঞ্চ নদের তীরের রাজ্যপাট সামলানোর দায়িত্ব দিয়েছিল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। কিন্তু বিধানসভার ভোটে দলকে জেতানো তো দূরের কথা, দুই আসনে দাঁড়িয়েও জিততে পারলেন না পঞ্জাবের বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজি‍ৎ সিং চান্নি। চমকাউর সাহেব ও ভাদাউর আসন থেকে হেরে গিয়েছেন তিনি। সম্প্রতি  যে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট হয়েছিল, তার মধ্যে তিন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী ফের জয়ী হয়েছেন। যে দুজন জিতে পারেন তার মধ্যে অন্যতম পঞ্জাবের মুখ্যমন্ত্রী।

বিধানসভা ভোটের মাত্র কয়েক মাস আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যো‍ৎ সিং সিধূর ব্ল্যাকমেলিংয়ের কাছে আত্মসমর্পণ করে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ক্যাপ্টেন অমরিন্দর সিংকে হঠিয়ে দলিত সম্প্রদায়ের নেতা হিসেবে পরিচিত চরণজি‍ৎ সিং চান্নিকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়েছিলেন রাহুল গান্ধি। আশায় ছিলেন, রাজ্যের ৩৮ শতাংশ দলিত ভোটের অধিকাংশের সমর্থন পাওয়া যাবে। কিন্তু চান্নিকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিতে পারেননি দলেরই অধিকাংশ নেতা। উল্টে ভোটের সময়ে উত্তর ভারতীয়দের নিয়ে বেফাঁস মন্তব্য করে তিনি দলকে অনেকটাই অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন।

পঞ্চ নদের তীরের রাজ্য যে কংগ্রেসের দখলে থাকছে না, তা বুথ ফেরত সমীক্ষাতেই পরিস্কার হয়েছিল। কিন্তু এমনভাবে যে ধুয়েমুছে যাবে, তা কেউ কল্পনা করতে পারেননি। খোদ বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজি‍ৎ সিং চান্নি দুই আসনে হেরেছেন। ভাদাউর আসনে ৩৭ হাজার ৫০০ ভোটে আম আদমি পার্টির প্রার্থীর কাছে হেরেছেন। চমকাউর সাহেব আসনে আপ প্রার্থীর কাছে হার মানতে হয়েছে তাঁকে।

শুধু যে পঞ্জাবের মুখ্যমন্ত্রী হেরেছেন, তা নয়। প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যো‍ৎ সিং সিধু সহ অধিকাংশ মন্ত্রী ধরাশায়ী হয়েছেন। উপমুখ্যমন্ত্রী ওমপ্রকাশ সাইনি, সুখজিন্দর রণধাওয়া, বিজয়  ইন্দর সিংলা, পারগত সিংয়ের মতো হেভিওয়েট মন্ত্রীরা হেরে গিয়েছেন। এমন ভরাডুবির পরে পঞ্জাবে কংগ্রেসের কামব্যাক করা অসম্ভব বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা