R G Kar: কারা তদন্তের আওতায়, সিবিআইকে তালিকা জমা দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আরজি করের তরুণী চিকি‍ৎসককে খুনের ঘটনায় কারা তদন্তের আওতায় রয়েছেন, সেই তালিকা জমা দিতে সিবিআইকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) মামলার শুনানিতে জুনিয়র চিকি‍ৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ বলেন, ‘এটা সাধারণ খুন ও ধর্ষণের ঘটনা হিসাবে দেখলে ভুল হবে। আমাদের কাছে চার জনের নাম রয়েছে। দু’জনের নাম আমরা সিবিআইকে দিয়েছি। তদন্তের আওতায় আসা হাসপাতালের সাত জনকে আপাতত সাসপেন্ড (নিলম্বিত) করার নির্দেশ দেওয়া হোক।’ তিনি যুক্তি দেখান, ‘তদন্তের আওতায় যাঁরা রয়েছেন তাঁরা এখনও হাসপাতালে কাজ করছেন এবং তাঁরা প্রভাব খাটাতে পারেন।’ সেই কথা শুনেই সিবিআইকে তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

এদিন মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী জানান, তরুণী চিকি‍ৎসককে খুনের ঘটনায় অভিযুক্ত পাঁচ জনকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। তিনি যত প্রভাবশালীই হোন না কেন, কারা সিবিআইয়ের তদন্তের তালিকায় রয়েছে সেই তালিকা পাওয়া গেলেই তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। তখনই প্রধান বিচারপতি নির্দেশ দেন, কারা তদন্তের আওতায় রয়েছেন তাঁদের নাম সিবিআই রাজ্যকে দিলে পদক্ষেপ করতে হবে।

এদিন রাজ্যের আইনজীবীর কাছে প্রধান বিচারপতি জানতে চান, মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি বসানোর কাজ কতদূর এগিয়েছে? রাজ্যের আইনজীবী তখন জানান, ‘উদ্ভূত বন্যা পরিস্থিতির কারণে কাজ কিছুটা থমকে গিয়েছে। ১৫ অক্টোবরের মধ্যে ২৮টি হাসপাতালে সিসিটিভি বসানো এবং শৌচাগার নির্মাণ ও সংস্কারের কাজ হয়ে যাবে।’ সে কথা শুনে প্রধান বিচারপতি নির্দেশ দেন, ‘৩১ অক্টোবরের মধ্যে যাতে কাজ সম্পূর্ণ হয় তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে।’

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা