সোমবার সুপ্রিম কোর্টে রাঘবকে রাজ্যসভা থেকে বরখাস্তের শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বাধিকার ভঙ্গের অভিযোগে রাজ্যসভা থেকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয় রাঘব চাড্ডাকে। এই ঘটনাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আপ সাংসদ। আগামী সোমবার(১৬ অক্টোবর) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি জে বি পার্দিওয়ালার ও মনোজ মিশ্রের বেঞ্চে সাংসদের আবেদনের শুনানি রয়েছে।   

সংসদের বাদল অধিবেশনের শেষ দিন  ১১ অগস্ট তাঁকে বরখাস্ত করা হয়। হাউসের একটি প্য়ানেলে পাঁচ সদস্যের নাম সম্মতি ছাড়া অন্তর্ভুক্ত করেছিলেন বলে অভিযোগ। সেখানে তাঁদের সম্মতি ছিল না।  রাজ্যসভার পক্ষ থেকে লিডার অফ দ্য হাউস পীযূষ গোয়েলের নেতৃত্বে একটি প্রস্তাব নেওয়া হয়। সেখানেই রাঘবকে সাসপেন্ড করার কথা ঘোষণা করা হয়।

দিল্লি সার্ভিস বিলের প্রস্তাবিত সিলেক্ট কমিটিতে তাঁদের সম্মতি ছাড়া নাম রাখা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন ৫ সাংসদ।সংসদে দাঁড়িয়ে তাঁরা এই অভিযোগ করেন। এরপরই এনিয়ে তদন্তের নির্দেশ দেন ডেপুটি চেয়ারম্যান।

আপ নেতা তাঁর আবেদনে জানিয়েছেন, “অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করার ক্ষমতা অতিরিক্ত এবং অপব্যবহারের জন্য বিপজ্জনকভাবে উন্মুক্ত। বরখাস্ত করার ক্ষমতা শুধুমাত্র একটি ঢাল হিসাবে ব্যবহার করার জন্য বোঝানো হয়েছে।  তলোয়ার হিসাবে নয় অর্থাৎ এটি শাস্তিযোগ্য হতে পারে না”।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব