বিজেপির হাত থেকে দেশ বাঁচাতে পথে নামার ডাক রাহুলের

রক্ষা করতে হবে সংবিধান

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়ুপুর: কেন্দ্রে আসীন শাসকদলের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন রাহুল গান্ধি। 

রবিবার জয়পুরে দলের চিন্তন শিবিরের শেষ দিনে ভাষণ দিতে গিয়ে যুবনেতা বলেন,  সর্বশক্তি দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। এই লডা়ই খুব সহজ নয়। তবুও হাল ছাড়লে চলবে না। দলের কর্মীদের তাঁর বার্তা, “আমার বিরুদ্ধে দুর্নীতির কোনও অভিযোগ নেই। আমি কারও থেকে এক পয়সা নিইনি। কেন্দ্রে আসীন শাসকদল চাইবে আমাকে, আমার পরিবারকে, সর্বোপরি দলের নেতা-কর্মীদের দমিয়ে রাখতে। আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য হবে সেই দমন-পীড়নের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই চালিয়ে যাওয়া। নামতে হবে পথে। “

দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে রাহুল বলেন, ‘ভারতের কী অবস্থা, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সংবিধানের আদর্শ লঙ্ঘিত হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ নষ্ট হচ্ছে ‘  তাঁর দাবি, কংগ্রেস একমাত্র দল যারা এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লডা়ই করতে পারবে। 

চিন্তন শিবিরের রাহুল গান্ধি ভাষণ দিয়েছেন টানা ৪২ মিনিট। রাজনৈতিক মহলের একাংশের মতে, তাঁর এদিনের ভাষণে ধরা পড়ল এক পরিণত নেতার ছবি। শব্দ চয়ন থেকে শুরু করে তাঁর শরীরী ভাষা এই বার্তাই দিতে চেয়েছে, আগামীদিনে  কেন্দ্রে আসীন শাসকদলের বিরুদ্ধে তিনি তাঁর দলীয় সহকর্মীদের নিয়ে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বেন। 

এই চিন্তন শিবিরের আগে বেশ কয়েকটি রাজ্যে হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচন। আগামীদিনে কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। স্বাভাবিকভাবেই জয়পুরের চিন্তন শিবির থেকে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কী বার্তা দেয় সে দিকে তাকিয়ে ছিলেন দলের নেতা-কর্মীরা। 

আরও পড়ুন ভণ্ড হিন্দুত্ববাদী দল জাতিকে ভুল পথে নিয়ে যাচ্ছে, বিজেপিকে তোপ উদ্ধবের

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০