‘‌ভোট চুরির থেকে বড় দেশবিরোধী কাজ আর কিছু হতে পারে না’‌, বিজেপিকে তোপ রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ সংসদে এবার কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। কংগ্রেস সাংসদের পঞ্চবাণে চাপে পড়ে যান বিজেপি সাংসদরা এবং মন্ত্রীরা। এসআইআর আবহে বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তোলেন রাহুল। হরিয়ানা নির্বাচনেও চরম অনিয়ম হয়েছে বলে শীতকালীন অধিবেশনে সুর চড়ালেন রাহুল গান্ধি। গতকালই বন্দেমাতারম নিয়ে সংসদে আলোচনা হয়। তখন কংগ্রেসকে ভরা সংসদে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর মঙ্গলবার একইভাবে কংগ্রেসকে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর আসরে নামেন রাহুল গান্ধি।

এদিন সংসদে দাঁড়িয়ে বিজেপিকে কাঠগড়ায় তোলেন কংগ্রেস সাংসদ। ভোট চুরির সঙ্গে বিজেপি জড়িত বলে তিনি দাবি করেন। এরপরই পাঁচটি বিষয় সামনে আনেন তিনি। এই বিষয়ে রাহুল গান্ধি দাবি করেন, ‘‌হরিয়ানা নির্বাচনে ভোট চুরি করা হয়েছিল। আর তা করতে সাহায্য করেছিল নির্বাচন কমিশন। আইন পরিবর্তন করে কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন কমিশনারকে ক্ষমতা উপহার দিয়েছেন?‌ কেন সিসিটিভি ফুটেজ পরিবর্তনের আইন করা হল?‌ কেন দেশের প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হল নির্বাচন কমিশনার বেছে নেওয়ার প্যানেল থেকে?‌ আইন তৈরি করা হয়েছে যাতে নির্বাচন কমিশনারকে শাস্তি দেওয়া না যায়। এমনকী বিরোধী দলনেতাকে ওই প্যানেলে বলতে দেওয়া হয় না।’‌

হরিয়ানার ভোট চুরি করার ক্ষেত্রে ব্রাজিলের মহিলাকে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ তোলেন রাহুল গান্ধি। শুধু তাই নয়, রাহুলের দাবি, ‘‌হরিয়ানার ভোট চুরির ক্ষেত্রে একজন ব্রাজিলের মহিলাকে ২২ বার নাম এসেছে ভোটার তালিকায়। সমস্ত দফতর আরএসএস দখল করে রেখেছে। ভোট চুরি আসলে দেশ বিরোধী কাজ। শুধু তাই নয়, নির্বাচন কমিশন ভোট চুরিতে সাহায্য করেছে বিহারের ক্ষেত্রেও। এর থেকে বড় দেশবিরোধী কাজ আর হয় না। আমি ভোট চুরির কথা বারবার বলে যাবো। যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন আমার প্রশ্নের উত্তর দেবে। নির্বাচন কমিশন এখনও আমাকে জানায়নি কেমন করে লাখের বেশি ডুপ্লিকেট ভোটার রয়ে গিয়েছে।’‌

এছাড়া ২০২৩ সালের আইনের কথা তুলে রাহুলের দাবি, ‘‌যেখানে ভারতের প্রধান বিচারপতিকে সরিয়ে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে তিন সদস্যের নির্বাচন প্যানেলে নিয়োগের সুপারিশ করা হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা ছিলেন বাকি দুই সদস্য। কেন আরেকটি আইন পাস করা হয়েছিল যাতে নিশ্চিত করা যায় যে কোনও নির্বাচন কমিশনারকে তাঁদের দফতর সংক্রান্ত ক্ষমতায় গৃহীত পদক্ষেপের জন্য শাস্তি দেওয়া যাবে না। নির্বাচন কমিশন এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে।’‌

 

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

গণেশ চতুর্থীর দিন বাড়িতে ইঁদুরের আগমন শুভ না অশুভ, কীসের ইঙ্গিত জানেন?

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা