আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুনিয়া-সহ প্রতিবাদী কুস্তিগিরদের পাশে রাহুল গান্ধি

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: জাতীয় কুস্তি সংস্থার সভাপতি নির্বাচনে ব্রিজভুষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিংয়ের জয়ের প্রতিবাদে ফের সরব হয়েছেন বজরং পুনিয়া-সাক্ষী মালিকরা। ইতিমধ্যেই ‘পদ্মশ্রী’, ‘খেলরত্ম’ পুরস্কার ফিরিয়ে দিতে শুরু করেছেন আন্দোলনকারী কুস্তিগিররা। এবার প্রতিবাদী কুস্তিগিরদের পাশে দাঁড়ালেন রাহুল গান্ধি। বুধবার সকালে হরিয়ানার ঝাঝারে গিয়ে বজরং পুনিয়া-সহ অন্যান্য কুস্তিগিরদের সঙ্গে দেখা করে তাঁদের প্রতিবাদ আন্দোলনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

এদিন সকালেই হরিয়ানার ঝাজ্জারের ছাড়া গ্রামে কুস্তিগির বীরেন্দ্র আর্যর আখড়ায় পৌঁছন রাহুল। সেখানে বজরং পুনিয়া-সহ অন্যান্য কুস্তিগিরদের শারীরিক কসর‍ৎ প্রত্যক্ষ করেন। পরে কুস্তিগিরদের সঙ্গে কথা বলেন। জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন কীভাবে প্রহসনে পরিণত করা হয়েছে কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে তা খুলে বলেন বজরং পুনিয়ারা। যদিও কুস্তি আখড়ায় গেলেও সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি রাহুল। তবে বজরং পুনিয়া সাংবাদিকদের জানান, কুস্তিগিরদের অনুশীলন দেখতেই রাহুল গান্ধি এসেছিলেন। প্রাক্তন কংগ্রেস সভাপতিও কুস্তি করেন। কুস্তি লড়াইয়ের কৌশল নিয়ে খুঁটিনাটি জেনে নেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাতীয় কুস্তি সংস্থার নির্বাচনে সভাপতি পদে যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং জিততেই ক্ষোভে ফেটে পড়েছেন কুস্তিগিরদের একাংশ। ইতিমধ্যেই খেলা ছেড়ে দেওয়ার গোষণা করেছেন সাক্ষী মালিক। ‘পদ্মশ্রী’ ফিরিয়ে দিয়েছেন বজরং পুনিয়া। মঙ্গলবারই ‘খেলরত্ন’ ও ‘অর্জুন’ পুরস্কার ফিরিয়ে দিতে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন আর এক পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগত। আন্দোলনকারী কুস্তিগিরদের প্রতিবাদের মুখে গত রবিবারই জাতীয কুস্তি সংস্থার নয়া কমিটিকে সাসপেন্ড করেছে ক্রীড়া মন্ত্রক। যদিও তাতে প্রতিবাদ থামছে না।

Published by:

Share Link:

More Releted News:

ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানোর ৪৮ ঘন্টায় ২০ লক্ষ অনুরাগী হারালেন রাঘব চাড্ডা

গেরুয়া চোলা পরতেই হরভজন-সহ দলবদলুদের নিরাপত্তা দিল শাহের মন্ত্রক

শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী-শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ