হরিয়ানা বিধানসভা নির্বাচনে ২৫ লক্ষ ভোট চুরির অভিযোগ রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই বিহারে নির্বাচন। তার আগে কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি নয়াদিল্লিতে এআইসিসি সদর দফতরে এক সাংবাদিক সম্মেলন করছেন। গুরুনানক জয়ন্তীতে তিনি বলেন, “আমি যা বলতে চলেছি তা ১০০ শতাংশ সত্য। এবার আমরা হরিয়ানা নিয়ে কথা বলতে চলেছি। আপনারা সকলেই জানেন, সমস্ত এক্সিট পোল কংগ্রেসের জয়ের পূর্বাভাস দিয়েছে। এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে কংগ্রেস হরিয়ানায় স্পষ্ট জয়লাভ করতে চলেছে। কংগ্রেসের জয়কে পরাজয়ে পরিণত করা হয়েছিল এর আগে। হরিয়ানার ইতিহাসে সেই প্রথমবার, পোস্টাল ব্যালটের ফলাফল চূড়ান্ত ফলাফলের থেকে ভিন্ন ছিল। আমরা এখন তথ্য দিয়ে প্রমাণ করব কিভাবে ভোট চুরি হয়েছে। জেন-জি’র এই বিষয়টিতে নজর দেওয়া উচিত।”

সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধি একজন মহিলার ছবি দেখান। কংগ্রেস সাংসদ বলেন, ইনি একজন ব্রাজিলিয় মডেল। অথচ ইনি হরিয়ানায় ২২ বার ভোট দিয়েছেন। তাও আবার বেশ কিছু নামে। কখনও তিনি সুইটি, কখনও রশ্মি, কখনও বিমলা আবার কখনও সুনিতা। মোট ১০টি বুথে ভোট দিয়েছেন এই ব্রাজিলিয় মডেল। হরিয়ানায় এইভাবে ২৫ লক্ষ ভোট চুরি হয়েছিল। কংগ্রেস মাত্র ২২,০০০ ভোটে হেরেছিল। এই ভোট চুরি বুথ স্তরে ঘটেনি। এটি ফর্ম ৬ এবং ফর্ম ৭-এর ভিত্তিতেও ঘটেছে। ভোটার তালিকার নয়টি জায়গায় একজন মহিলা ভোট দিয়েছেন। ভোট চুরির এই অভিযানটি কেন্দ্রীভূত ছিল।
এদিন তীব্র কটাক্ষ করেছি বিজেপি সরকার ও নির্বাচন কমিশনকে। তিনি বলেন, "হরিয়ানায় ৫,২১,৬১০ জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে ভুয়ো ছবিসহ ১২,৪০০ জন ভোটার রয়েছেন। হরিয়ানায় প্রতি আটটি ভোটের মধ্যে একটি ভুয়ো। দুটি বুথে একই ছবি ২৩৩ বার ব্যবহার করা হয়েছে। প্রতিটি ভোটার তালিকায় নাম এবং বয়স আলাদা।"

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক