ঠান্ডার কাছে জব্দ! অবশেষে গায়ে জ্যাকেট চাপালেন রাহুল গান্ধি

দিল্লির প্রচণ্ড ঠান্ডাতেও জ্যাকেট পরতে দেখা যায়নি প্রাক্তন কংগ্রেস সভাপতিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠুয়া: দিল্লি-উত্তরপ্রদেশে হাড় কাঁপানো ঠান্ডাতেও শুধুমাত্র টি শার্ট পরে ভারত জোড়ো  যাত্রায় হাঁটতে দেখা গিয়েছিল রাহুল গান্ধিকে। কীভাবে তিনি প্রচন্ড ঠান্ডাতেও শুধুমাত্র ফিনফিনে টি শার্ট পড়ে হাঁটছিলেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। অবশেষে পঞ্জাব থেকে জম্মুতে ঢোকার মুখে গায়ে জ্যাকেট চাপালেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। ফলে প্রশ্ন উঠেছে, তবে কী শেষ পর্যন্ত ঠান্ডার কাছে জব্দ হলেন ওয়ানাডের সাংসদ।

গত ৭ সেপ্টেম্বর তামিলনাডুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন ৫২ বছর বয়সী কংগ্রেস নেতা। দক্ষিণ ভারত পেরিয়ে মধ্য ও উত্তর ভারতে যখন যাত্রা প্রবেশ করেছিল, তখন শীত সবে জাঁকিয়ে পড়তে শুরু করেছে। যাত্রায সামিল অন্যদের শীতের পোশাক পরতে দেখা গেলেও রাজীব তনয় শুধুমাত্র টি শার্ট পড়ে হাঁটতে দেখা গিয়েছিল? সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। দিল্লির লালকেল্লার সমাবেশ থেকে এ নিয়ে জবাবও দিতে গিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছিলেন, ‘আমার ঠান্ডা লাগছে কিনা, তা অনেকেই জানতে চান। তাঁদের বলি, দেশের লক্ষ-লক্ষ মানুষের গায়ে শীতের পোশাক নেই। তাঁদের কী ঠান্ডা লাগে না।’ সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছিলেন, ‘ঠান্ডা লাগলে অবশ্যই গায়ে শীতের পোশাক চাপাবেন।’

অবশেষে বৃহস্পতিবার পঞ্জাব থেকে জম্মুতে ঢোকার সময়ে প্রথমবার গায়ে জ্যাকেট চাপাতে দেখা গেল প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। আগামী ২৫ জানুয়ারি জম্মুর রামবন জেলার বানিহালে জাতীয় পতাকা উত্তোলন করার কতা রয়েছে রাহুলের। অনন্তনাগ হয়ে আগামী ২৭ জানুয়ারি শ্রীনগরে পৌঁছবে ভারত জোড়ো যাত্রা। ৩০ জানুয়ারি যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।  

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলকুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা