আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাহুলের সাংসদ পদ খারিজের প্রতিবাদে ১২ জুলাই রাজ্যে-রাজ্যে মৌন সত্যাগ্রহ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে রাজপথে নামছে কংগ্রেস। আগামী ১২ জুলাই প্রতিটি রাজ্যের রাজধানীতে গান্ধিমূর্তির পাদদেশে মৌন সত্যাগ্রহে বসবেন কংগ্রেস নেতা-কর্মীরা। রবিবার এ কথা জানিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘সংসদের বাদল অধিবেশনে সরকারের সঙ্গে যে সঙ্ঘাতের রাস্তাতেই হাঁটবে কংগ্রেস, তা স্পষ্ট হয়েছে দেশজুড়ে মৌন সত্যাগ্রহের কর্মসূচিতেই।’

মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের দায়ে সুরাতের নিম্ন আদালত দুই বছরের জেলের সাজা শুনিয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে। ওই সাজা স্থগিতের আর্জি জানানোর আগেই বেনজির ত‍ৎপরতায় রাজীব তনয়ের সাংসদ পদ খারিজ করে দিয়েছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। যদিও ওই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেই অভিযোগ কংগ্রেস নেতৃত্বের। তাঁদের অভিযোগ, ‘রাহুলের মুখ বন্ধ করতে নোংরা পথ অবলম্বন করছে শাসক দল বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর অমিত শাহ-ই চাইছেন রাজীব তনয়কে ভারতের রাজনীতি থেকে মাইনাস করে দিতে।’

রাহুলের সাংসদ পদ খারিজের প্রতিবাদে ১২ জুলাই প্রতিটি রাজ্যের রাজধানীতে গান্ধি মূর্তির পাদদেশে মৌন সত্যাগ্রহে বসার কথা জানিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেন, ‘ভারত জোড়ো যাত্রায় আম জনতার বিপুল সাড়ায় ঘাবড়ে গিয়েছেন মোদি-শাহ জুটি। মোদি-আদানি গোষ্ঠীর গোপন সম্পর্ক ফাঁস করে দিয়েছিলেন। তাই রাহুলের ভোটে লড়া আটকাতে নোংরা খেলা খেলেছে বিজেপি নেতৃত্ব। দেশের সাধারণ মানুষের কাছে বিজেপির মুখোশ খুলে দিতে বুধবার বিভিন্ন রাজ্যের রাজধানীতে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মৌন সত্যাগ্রহ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ