রেলস্টেশনগুলিতে প্রচণ্ড ভিড়, পদদলিত মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপাবলি মানেই আলোর উৎসব। দুর-দুরান্ত থেকে লক্ষ লক্ষ লোক সবাই ফিরে আসে নিজের পরিজনদের সাথে দীপাবলি উদযাপন করতে। কিন্তু পরিচালনার অভাবের জন্য ভারতীয় রেলওয়ে সমালোচনার মুখোমুখি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে।

X-মাধ্য়মে এক ব্যক্তি একটি ভিডিও শেয়ার করে দাবি করেছেন যে তিনি কনফার্মড টিকট কেটেও ট্রেনে উঠতে পারেননি। তিনি বলেছেন, “ভারতীয় রেলওয়ের সবচেয়ে খারাপ ব্যবস্থাপনা। আমার দীপাবলি নষ্ট করার জন্য ধন্যবাদ। আমি গুজরাটের ভাদোদরা থেকে 3rd AC-তে টিকিট কেটেছিলাম। টিকিট কনফার্মডও ছিল। তা সত্ত্বেও ট্রেনে উঠতে পারিনি বরং উঠতে দেওয়া হয়নি। পুলিশের কাছ থেকেও কোন সাহায্য নেই। আমার মতো অনেকেই ট্রেনে উঠতে পারেননি। শ্রমিকরা ট্রেনের দরজায় এমনভাবে ভির করে ছিল যে তারা কাউকে ট্রেনে ঢুকতে দিচ্ছিল না। এর পুলিশ আমাকে কোনও সাহায্য করবে না তা স্পষ্টভাবে বলেছিল।” ভাদোদরার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সোশ্যাল মিডিয়ায় পোষ্টটি দেখে রেল পুলিশকে ঘটনাটি দেখার জন্য অনুরোধ করেছেন।

অন্য়দিকে, সুরাটে যাত্রীদের একটি বিশাল ভিড় বিহারের উদ্দেশ্যে একটি বিশেষ ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছিল। কয়েকজন পদদলিত হয়ে যায়। যার ফলে শনিবার একজন মারা যায় এবং দু’জন আহত হয়। পাশাপাশি অজ্ঞান হওয়ার একাধিক ঘটনা নিশ্চিত করেছে পুলিশ। রেলস্টেশনে জড়ো হওয়া বিশাল ভিড়ের কারণে কিছু যাত্রী আতঙ্কিত হয়ে পরে।

সারা দেশে স্টেশনগুলিতে ভিড়ের কারণে, রেলওয়ে 1,700টি বিশেষ ট্রেন পরিষেবা দিয়েছিল এবং 26 লক্ষ অতিরিক্ত বার্থ উপলব্ধ করেছিল। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। রেলওয়ের এক আধিকারীক জানিয়েছেন, নিয়মিত ট্রেনগুলিতে উপলব্ধ বার্থগুলি ছাড়াও অতিরিক্ত বার্থ ছিল। ট্রেন রিজার্ভেশনের চাহিদা এত বেশি যে উৎসবের জন্য বাড়ি যাওয়ার পরিকল্পনা করা লোকেদের জন্য সংরক্ষিত বার্থ পাওয়া কঠিন হয়ে পড়ছে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ