দু’বছরে ৬১ লক্ষেরও বেশি অভিযোগ, যাত্রীদের কাছে ক্রমে দুর্বিষহ হয়ে উঠছে রেল

Share:

নিজস্ব প্রতিনিধি: যাত্রীদের অভিযোগ উপছে পড়ছে ভারতীয় রেলের বিরুদ্ধে। রিপোর্ট বলছে, ভারতীয় রেলপথ যাত্রীদের অভিযোগে প্লাবিত। দুই অর্থ বর্ষে (২০২৩-২৪ এবং ২০২৪-২৫) ৬১ লক্ষেরও বেশি অভিযোগ জমা পড়েছে যাত্রীদের পক্ষ থেকে। মধ্যপ্রদেশের নিমুচের চন্দ্র শেখর গৌরের দায়ের করা একটি আরটিআইয়ের জবাবে রেলওয়ে বোর্ড কর্তৃক প্রকাশিত তথ্যে বলা হয়েছে যে অভিযোগের তালিকায় নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বৈদ্যুতিন ত্রুটি সংক্রান্ত বিষয়ি সবচেয়ে বেশি।

২০২৪-২৫ অর্থবর্ষে রেলওয়ে প্রায় ৩২ লক্ষ অভিযোগ নথিভুক্ত করেছে। এগুলি ২০২৩-২৪ সালে দায়ের করা ২৮.৯৬ লক্ষ অভিযোগের তুলনায় ১১% বেশি। ট্রেন পরিষেবা সম্পর্কে অভিযোগ ১৮% বৃদ্ধি পেলেও, রেলওয়ে স্টেশন সম্পর্কিত অভিযোগ ২১% হ্রাস পেয়েছে, যা নেটওয়ার্ক জুড়ে মিশ্র অগ্রগতির প্রতিফলন। যাত্রীদের জন্য নিরাপত্তা একক বৃহত্তম সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ট্রেনে নিরাপত্তা সম্পর্কিত অভিযোগ বিস্ময়করভাবে ৬৪% বৃদ্ধি পেয়েছে, যা ২০২৩-২৪ সালে ৪.৫৭ লক্ষ ছিল। ২০২৪-২৫ সালে ৭.৫০ লক্ষেরও বেশি। 
অন্যান্য প্রধান অভিযোগের মধ্যে রয়েছে বৈদ্যুতিন সরঞ্জামের ব্যর্থতা। এই সংক্রান্ত অভিযোগ দুই বছরে ৮.৪৪ লক্ষ। কোচের পরিষ্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত ৮.৪৪ লক্ষ অভিযোগ, যা ট্রেন-সম্পর্কিত সমস্ত অভিযোগের ১৬.৫%। জলের সহজলভ্যতা, কর্মীদের আচরণ এবং ক্যাটারিং পরিষেবাগুলিতেও তীব্র  বৃদ্ধি দেখা গেছে।

সময়ানুবর্তিতা সম্পর্কে অভিযোগ ১৫% কমেছে। ফলে এখন এই সংক্রান্ত অভিযোগ ৩.২৫ লক্ষ থেকে ২.৭৭ লক্ষে এসে ঠেকেছে। , এবং কোচের পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযোগ সামান্য হ্রাস পেয়েছে, যদিও সংখ্যাটি উদ্বেগজনকভাবে বেশি।

তবে স্টেশন-স্তরের অভিযোগ ২০২৩-২৪ সালে ৫.৫৫ লক্ষ থেকে কমে ২০২৪-২৫ সালে ৪.৩৯ লক্ষে দাঁড়িয়েছে। অসংরক্ষিত টিকিটের অভিযোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি হ্রাস দেখা গিয়েছে, যা ১.৯৩ লক্ষ থেকে ৪০% কমে ১.১৬ লক্ষে দাঁড়িয়েছে। টিকিট ফেরত, লাগেজ-পার্সেল পরিচালনা এবং কর্মীদের আচরণ সম্পর্কিত অভিযোগও হ্রাস পেয়েছে। 

ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই, শিহরে ওঠা দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

কী কাণ্ড! সবজি কেনার ফাঁকে মহিলা বিক্রেতাকে চুমু, ঘটনায় শোরগোল চন্দ্রকোণায়

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট

জমি দুর্নীতি মামলায় আট দিনের পুলিশি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

বাইপাসের পর লেকটাউনের ‘সিমলা বিরিয়ানি’-তে হানা খাদ্য সুরক্ষা দফতরের, একাধিক অনিয়মের অভিযোগ

স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, চরম সিদ্ধান্ত নিল দশম শ্রেণির ছাত্রী

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের